মতলব উত্তরে হাতেনাতে ট্রান্সফরমার চোর আটক
মতলব (চাঁদপুর) প্রতিনিধি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় গ্রাহকদের ধাওয়া খেয়ে মোঃ ইউসুফ নামের এক চোর আটক হয়েছেন। বৃহস্পতিবার রাতে চুরির এই ঘটনা ঘটে। আটককৃত চোর একই উপজেলার বেগমগঞ্জ গ্রামের জিন্নাত আলীর ছেলে মো. ইউসুফ। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় গ্রাহকরা একত্রিত হয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন […]