ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে তাড়াইল প্রশাসনের কার্যক্রম, দাবি নতুন ভবনের
স্টাফ রিপোর্টার:- কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে দীর্ঘদিনের প্রশাসনিক কার্যক্রম। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন অংশ নষ্ট হয়ে পড়েছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নাগরিক সেবা নিতে আসা সাধারণ মানুষও রয়েছেন ঝুঁকিতে। সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদ ভবনের টিনের চালের বিভিন্ন অংশে মরিচা ধরেছে ও কোথাও কোথাও টিন আলগা হয়ে […]