মূল অংশে যান

কচুয়ায় হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত 

সোহেল রানা বাবু ‎, বাগেরহাট ‎ ‎বাগেরহাটের কচুয়ায় গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বেদার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে কাইয়ুম (২৬) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ‎শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ভান্ডারখোলা এলাকায় এ ঘটনা ঘটে। […]