মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা অনুষ্ঠিত
মারুফ বাবু, মোংলা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশুদের সুরক্ষা এবং তরুণদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে বাগেরহাটের মোংলায় অনুষ্ঠিত হয়েছে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা। মঙ্গলবার দিনব্যাপী মোংলা উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস)-এর আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার […]