ভারতে পাচার চেষ্টাকালে বিজয়নগর থেকে ২৪ টন সার উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ভারতে পাচারের চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় আভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ সব সার উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। শুক্রবার (২৮ আগস্ট) সকালে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। […]