মূল অংশে যান

যশোরে প্লাটিনাম দেওয়ার নামে ৬৭ লাখ টাকা আত্মসাৎ, আরও দুইজন আটক

শহিদ জয়, যশোর যশোরের ঝিকরগাছায় ১৭ কোটি টাকার কথিত প্লাটিনাম দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আরও দুইজনকে আটক করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। আটকরা হলেন- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাজারগ্রামের আব্দুর রাজ্জাক সরদার ও সাতবসু গ্রামের শাহাজান আলী কারিকর। শুক্রবার মধ্যরাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। […]