মূল অংশে যান

কমলগঞ্জ সীমান্তে ৩ জনকে পুশ-ইন করে বিএসএফ

তিমির বনিক,মৌলভীবাজারে প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই নারীসহ ৩ বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে। পরে তাদেরকে স্থানীয়রা আটক করে থানায় হস্তান্তর করেন। শনিবার (২৯ আগস্ট) উপজেলার দেবলছড়া সীমান্ত এলাকা দিয়ে তাদেরকে পুশ-ইন করে বিএসএফ। উপজেলার আলীনগর ইউনিয়নের বকসি টিলা থেকে স্থানীয়দের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাধ্যমে তাদের আটক […]