যশোরে ব্যবসায়ী আল-আমিন হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, চাকু উদ্ধার
শহিদ জয়, যশোর যশোরে সোনা ব্যবসায়ী আল-আমিন হোসেন (২৯) হত্যা মামলার প্রধান পলাতক আসামি সফিয়ার রহমান টুটুলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকুও উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকা থেকে টুটুলকে গ্রেপ্তার করে পিবিআই যশোরের একটি দল। […]