দেশজুড়ে র্যাবের নিরাপত্তা জোরদার
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী শান্তিপূর্ণ ও নিরবচ্ছিন্ন উদ্যাপন নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত টহল জোরদার করার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। […]