মতলব উত্তরে বর্ণাঢ্য শোভাযাত্রায় উদযাপিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চাঁদপুরের মতলব উত্তরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা, প্রার্থনা, নামসংকীর্তন ও প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মতলব উত্তর উপজেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পরিষদের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্ৰহ […]