বাগেরহাটে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মাষ্টমী পালিত
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করেছে। শুক্রবার সকালে বাগেরহাট শহরের শালতলা হরিসভা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ গুরুসেবা নন্দ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল, […]