যশোরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
যশোর অফিস যশোরের অভয়নগর উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১১টায় যশোর-খুলনা মহাসড়কের উড়োতলা এলাকার মজুমদার ব্রাণ অয়েল মিলের এর সামনে এদুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন আমজেদ গাজী। তিনি অভয়নগর উপজেলার মশরহাটী এলাকার হাকিম গাজীর ছেলে। অপরজনের পরিচয় এখন ও জানা যায়নি। অভয়নগর থানার ওসি এস এম নূরুজ্জামান জানান, […]