বড়লেখায় খালে ভাসছিল নবজাতকের লাশ
মৌলভীবাজারের বড়লেখায় খালে ভাসমান অবস্থায় এক নবজাতক (কন্যাশিশুর) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই এলাকা থেকে নবজাতক লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই মসজিদের দক্ষিণ পাশের একটি খালে নবজাতকের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। […]