পথচারী নারীকে বাঁচাতে মোটরসাইকেল থেকে ছিটকে যুবকের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবজিৎ দুলাল মৃদুল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়া পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দেবজিৎ দুলাল মৃদুল কুলাউড়া পৌর এলাকার দিপন দেবের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রবিবার বেলা সাড়ে […]