ক্ষেতলালে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২ মাসের কারাদণ্ড
জয়পুরহাটের ক্ষেতলালে প্রকাশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টাডল সেবন ও মাতলামির অপরাধে সোবহান মন্ডল নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ক্ষেতলাল পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। দণ্ডপ্রাপ্ত সোবহান মন্ডল ক্ষেতলাল পৌরসভার তিলাবদুল সাখিদারপাড়া মহল্লার বাসিন্দা। অভিযান সূত্রে […]