যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম উন্নয়নে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ
দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত যশোরের ঐতিহ্যবাহী শামস-উল-হুদা স্টেডিয়ামের উন্নয়নে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চলতি বছরের ৩ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়। এর আগে অর্থ বিভাগের […]