বাগেরহাটে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন কার্যক্রম শুরু
বাগেরহাট শহরে জলাতঙ্কসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে বেওয়ারিশ ও সড়কে বের হওয়া গৃহপালিত কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট পৌরসভার ব্যবস্থাপনায় পৌরসভা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, […]