রাঙ্গুনিয়ায় কুলকুরমাই খাল পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন এমপি হুমাম কাদের চৌধুরী
ডেঙ্গু প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাঘব ও পর্যটনবান্ধব রাঙ্গুনিয়া উপজেলা গড়ে তোলার প্রত্যয়ে ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে নিজ হাতে রাঙ্গুনিয়ার কুলকুরমাই খালের আবর্জনা পরিষ্কার করে সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনের সাংসদ হুমাম কাদের চৌধুরী। শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে রাঙ্গুনিয়ার পৌরসভার রোয়াজারহাট সংলগ্ন কুলকুরমাই খালে স্বেচ্ছাসেবী সংগঠনের সাড়ে ৬শ’ […]