সুন্দরবনে হরিণ শিকারের ৪ বস্তা মালা ফাঁদসহ ট্রলার জব্দ, নদী সাঁতরে পালিয়েছে শিকারিরা
বঙ্গোপসাগর সংলগ্ন বাগেরহাটের পূর্ব সুন্দরবনের নারিকেলবাড়ী এলাকায় শুক্রবার ভোরে একটি ফিশিং ট্রলার থেকে হরিণ শিকারের ৪ বস্তা মালাফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা। এ সময় বনরক্ষীদের দেখতে পেয়ে শিকারীরা তাদের ফিশিং ট্রলার থেকে নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে সুন্দরবনে উঠে গহীন অরণ্যে পালিয়ে যায়। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম আরো জানান, সুন্দরবনের […]