ডেঙ্গু প্রতিরোধে কেন্দুয়ায় পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশে তিনমাস ব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর বাস্তবায়নের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, তারই অংশ হিসেবে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্থানেও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে প্রধানমন্ত্রীর পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের শুভ উদ্বোধনের পরপরই সরকারের নির্দেশনা […]