পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ তদন্ত ও চট্টগ্রামের সাংবাদিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবি
সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)। একই সঙ্গে তাঁর আত্মহত্যার প্রকৃত কারণ, পেছনের পরিস্থিতি এবং সংশ্লিষ্টদের ভূমিকা ‘নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি’ জানিয়েছে দুই সংগঠন। এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল […]