মূল অংশে যান

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক ফ্রান্সের তিন সিনেটরের

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে রাজনৈতিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আলোচনা করেছেন ফ্রান্সের তিন সিনেটর। রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন তারা। ঢাকার ফ্রান্স দূতাবাস জানায়, ফ্রান্সের সিনেটর গিয়োম শেভরোলিয়ে, পিয়েরে-আলাঁ রোয়ারন ও অলিভিয়ে হেনো তিন দিনের সরকারি সফরে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ঢাকায় আসেন। […]