ক্ষেতলালে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন জমে থাকা ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। কলেজ ছাত্রদলের সাধারণ […]