চৌগাছায় ২৬ কর্মকর্তা-কর্মচারীর কাছে ৫ লাখ ৮৫ হাজার টাকা বাসা ভাড়া বকেয়া
যশোরের চৌগাছা উপজেলায় সরকারি বাসভবন, ফ্ল্যাট ও ডর্মেটরিতে বসবাসকারী ২৬ কর্মকর্তা-কর্মচারীর কাছে প্রায় ৫ লাখ ৮৫ হাজার টাকা বাসা ও সিট ভাড়া বকেয়া পড়েছে। মাসের পর মাস ভাড়া পরিশোধ না করেই এসব কর্মকর্তা-কর্মচারী সরকারি আবাসনে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে। এতে একদিকে সরকারি রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে, অন্যদিকে সংশ্লিষ্টদের নামে বকেয়া জমতে থাকায় তাদের দায়ও […]