মূল অংশে যান

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ সক্রিয় সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়েছেন তারা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমান সরকারের দিক নির্দেশনায় সুন্দরবনের সক্রিয় সব বনদস্যু নির্মূল এবং উপকূলীয় […]

মতলব উত্তরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে দাফন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫নং দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামের কৃতী সন্তান ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদার (৭২)কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার হরিনা কবরস্থান সংলগ্ন মাঠে প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। মতলভ উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ […]

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও নৈরাজ্যের প্রতিবাদে বহদ্দারহাটে ক্যাবের র‌্যালী ও অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম: ১০ সেপ্টেম্বর ২০২৬ বাস, মিনিবাস, টেম্পু ও হিউম্যান হলারসহ বিভিন্ন গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়া নৈরাজ্য বন্ধ এবং যাত্রী হয়রানি রোধের দাবিতে চট্টগ্রামের বহদ্দারহাট চত্বরে প্রতিবাদী র‌্যালী ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নগর ও বিভাগ এবং যুব ক্যাব চট্টগ্রামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ক্যাবের সদস্য/সদস্যা, ছাত্র/ছাত্রী, সাংবাদিক, পেশাজীবি, সচেতন নাগরিকসহ […]

ধানমন্ডিতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ধানমন্ডি-২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: ভিডিও থেকে নেওয়া রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে অবস্থিত একটি বহুতল ভবনের অ্যাপেক্স শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট কাজ শুরু করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। খবর পাওয়ার পর মাত্র ১০ […]

সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩

সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে টেনে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) নগরীর উপশহর এলাকার মো. জাকির হোসেন (৪৩), মো. মোজাক্কির হোসেন (৪০) ও মো. বোরহান উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম জানান, […]

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪

নওগাঁ প্রতিনিধি:– নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে গতকাল বুধবার দিবাগত রাতে কথিত হানিট্র্যাপ চক্রের এক নারী সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক স্কুলশিক্ষকের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া স্ট্যাম্প ও দুই লাখ টাকার একটি চেক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর থানার এলাকার স্কুলশিক্ষক বাপ্পির সঙ্গে পূর্বপরিচিত […]

যশোর আদালত ভবন সংস্কারে ২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ

যশোর জেলা ও দায়রা জজ আদালতের ঐতিহ্যবাহী পুরাতন ভবন সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নে ২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বরাদ্দের অর্থে পুরাতন আদালত ভবনের প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের পাশাপাশি তিনটি এজলাস কক্ষ পুনর্নির্মাণ করা হবে। এতে বিচারিক কার্যক্রমের পরিবেশ আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। যশোর জেলা […]

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি:- মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ […]

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ৩১তম বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৬ এবং ফিজিওথেরাপি সেবা সপ্তাহ (৭-১৩ সেপ্টেম্বর) উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে ‘হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং পুনর্বাসনের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‍্যালি ও এম আর খান মেডিকেল সেন্টারে কেক কাটার […]

তিন সন্তান নিয়ে অটোরিকশার হ্যান্ডেলে ইয়াসমিন, পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ

স্বামী মো. শাহিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অসুস্থ। কাজ করার সামর্থ্য নেই। ঘরে তিন শিশু সন্তান। স্বামীর চিকিৎসা থেকে শুরু করে সন্তানদের ভরণপোষণ ও পড়াশোনা—সবকিছুর দায়িত্ব এসে পড়ে ইয়াসমিন আক্তারের কাঁধে। কিন্তু অসহায় হয়ে বসে থাকেননি ইয়াসমিন। সংসারের হাল ধরতে ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে নিজেই নেমেছেন রাস্তায়। তিন সন্তানকে নিয়েই অটোরিকশা চালিয়ে কোনোরকমে সংসার চালাচ্ছেন। […]