মূল অংশে যান

নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি. এম মুজিবর রহমান এর দায়িত্ব গ্রহণ

মীরশুয়াইব ময়মনসিংহ প্রতিনিধ:- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক বিভাগে নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি. এম মুজিবর রহমান দায়িত্বগ্রহণ করেছেন। এ উপলক্ষে আজ বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬ ) বিকেল ৪.০০ টায় ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে মাননীয় উপাচার্য ও বিদায়ী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন এবং নবনিযুক্ত ছাত্র […]

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৩ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার শহরের পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল রোড এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কোম্পানির আটা, ময়দা ও […]

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে: ডা. শাহাদাত হোসেন 

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নকে অব্যাহত রাখতে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি […]

সাংবাদিক পরিচয়ে মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেফতার ১

সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকা হতে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল জব্দ করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরের দিকে আসছে। […]

প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামার স্বাক্ষর অনুযায়ী তরুণীর নিজ সম্মতিতেই বিয়ে

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৭নং মাসকা ইউনিয়নের মাচিয়ালি গ্রামের মো. মোজাম্মেল হকের কন্যা আয়েশা সিদ্দীকা রাযি: মহিলা মাদ্রাসার ছাত্রী মাসরুরা হক মিমি নামের এক তরুণীর বিয়েকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই তরুণীর পিতা বাদি হয়ে অপহরণের মামলা করলেও, প্রকাশিত কোর্টের এভিডেভিট ও নিকাহনামায় ওই তরুণী নিজ সম্মতির স্বাক্ষর রয়েছে। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে […]

মিথ্যা ঘটনা সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন নারী

মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়েরের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৭(১) ধারায় নাবালক শিশুর পক্ষে তার মা সুমেনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগের পর বাদির জবানবন্দি গ্রহণ করে বিজ্ঞ আদালত অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় আইনগত […]

গাজীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নতুন এসপি

শাহাদত হোসাইন, গাজীপুর প্রতিনিধি:- ​গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সদ্য যোগদান করা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় গাজীপুর সদরসহ কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার সাংবাদিকরা অংশ নেন। ​মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও যানজটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা […]

‘সবুজ পৃথিবী’ ময়মনসিংহ এর বিভাগীয় বৃক্ষরোপণ অনুষ্ঠিত

মীরশুয়াইব ময়মনসিংহ প্রতিনিধিনি:- ‘সবুজ পৃথিবী’ ময়মনসিংহ এর বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে বৃক্ষরোপণ করা হয়েছে । ‘সবুজে বাঁচি, সবুজে গড়ি—আগামীর পৃথিবী হোক সবার’ প্রত্যয়ে ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. […]

ফুলবাড়িতে বিজিবি অভিযানে মাদক জব্দ

জাহাঙ্গীর হোসেন ফুলবাড়ী( দিনাজপুর) প্রতিনিধি :- বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক ০১টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ১৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ১ লক্ষ ২০,হাজার ৮ শত। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর […]

স্থানীয় নির্বাচনে আ.লীগ নেতাদের অংশগ্রহণ প্রশ্নে প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া

চলতি বছরেই স্থানীয় নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি নিচ্ছে সরকার। কোনও দলীয় মনোনয়ন বা দলীয় প্রতীক থাকছে না আসন্ন এ নির্বাচনে। এ অবস্থায় নির্বাচনে কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের তৃণমূল নেতাদেরও অংশগ্রহণের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে প্রশ্ন রেখেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিটিশ হাইকমিশনার […]