মূল অংশে যান

সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও এআই দ্বারা তৈরি দাবি; নাসের রহমানের 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। ভিডিওটি নিয়ে এমপি নাসের রহমান এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি বলে দাবি করলেও, ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম বেঙ্গল লেন্স তাদের যাচাইয়ে ভিন্ন তথ্য তুলে ধরেছে। গত ১লা আগস্ট এম নাসের রহমান […]

শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস। একই সঙ্গে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬। শিশুস্বাস্থ্য সুরক্ষা, মায়ের দুধের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্তন্যদানকে উৎসাহিত করতে বিশ্বের ১৭০টির ও বেশি দেশে ১লা আগষ্ট থেকে ৭ই আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সপ্তাহটি উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে রোববার(২রা আগষ্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে […]

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

চট্টগ্রাম প্রতিনিধি: জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা দেশের মালিক নন, বরং তারা দেশের ১৮ কোটি জনগণের প্রকৃত সেবক বলে মন্তব্য করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি স্পষ্ট ভাষায় জানান, চেয়ারে বসলে নিজেকে দেশের মালিক মনে করার ভুল ধারণা থেকে বেরিয়ে এসে প্রকৃত সেবকের মনোভাব নিয়ে জনগণের কল্যাণে […]

রাঙ্গামাটিতে একাধিক মামলার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘ছোট মাসুম’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সফিপুর এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুম তালুকদার ওরফে ‘ছোট মাসুম’ (৩৫)-কে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। আজ রোববার (২ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে চন্দ্রঘোনা থানার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩ নং সফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা […]

কুলাউড়ায় দুই কারবারি ইয়াবাসহ ডিবির জালে 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১লা আগস্ট) রাতে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ও পৃথিমপাশা ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযান রাত সোয়া ৮ […]

বিজেপিসি’র বাগেরহাট জেলা কমিটির অনুমোদন

সোহেল রানা বাবু, ‎বাগেরহাট প্রতিনিধি ‎ ‎ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে “ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯” এর সহযোগিতায় প্রতিষ্ঠিত (BJPC) বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলা শাখার কমিটি অনুমোদন হয়েছে। ‎১আগষ্ট শনিবার বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির কেন্দ্রীয় কমিটির দিনব্যাপী আয়োজনে  সাধারণ সভা, সংবাদ কর্মীদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ ও পিকনিক অনুষ্ঠানে সাধারণ সভায় উপস্থিত স্থায়ী সদস্যগনের […]

বাগেরহাটে মুক্তিপ্রাপ্ত পাঁচ বন্দিকে পুনর্বাসনে সেলাই মেশিন ও ভ্যানগাড়ি প্রদান

‎সোহেল রানা বাবু , ‎বাগেরহাট প্রতিনিধি          ‎ বাগেরহাটে মুক্তিপ্রাপ্ত পাচ বন্দির পুনর্বাসনে সেলাই মেশিন, ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ও শুকনো খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। ২ আগষ্ট রবিবার সকালে বাগেরহাট জেলা কারাগারের প্রধান ফটকে জেলা সমাজসেবা অধিদপ্তর ও বাগেরহাট জেলা কারাগারের সার্বিক সহযোগিতায় জেলা প্রবেশন অফিস এবং জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে […]

চা শ্রমিকদের নির্বাচন বানচালে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন বানচালের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন ও মামলাটি প্রত্যাহার এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটগ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ ও বিক্ষোভ সভা করেছেন চা শ্রমিকরা। রোববার (২রা আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের মৌলভীবাজার সড়কে বাংলাদেশ চা […]

মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে ২ যুবকের আত্মহনন

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পৃথক দুই ঘটনায় দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। একটি ঘটনায় ঋণের চাপে বিষজাতীয় ট্যাবলেট সেবনের অভিযোগ রয়েছে, অন্য ঘটনায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১ আগস্ট) এ দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ছেংগারচর পৌরসভার মুল্লুক […]

ট্রাইব্যুনালের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ওবাইদুর রহমান টিপুকে শরীফ সরকারের ফুলেল শুভেচ্ছা

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রাইব্যুনালের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মনোনীত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ শরীফ সরকার। শনিবার (০১ লা আগস্ট) রাতে ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুর […]