মূল অংশে যান

ভবদহে টিআরএম বাস্তবায়নের দাবিতে যশোরে কৃষক-জনতার অবস্থান কর্মসূচি

শহিদ জয়, যশোর  ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন ও টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের দাবিতে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। সোমবার (৩ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভবদহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কৃষক, স্থানীয় বাসিন্দা ও সংগঠনের নেতাকর্মীসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করে। সংগঠনের সভাপতি অনিল বিশ্বাসের সভাপতিত্বে […]

ক্ষেতলালে ডায়াবেটিস হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্তের প্রত্যাশা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বহুল প্রত্যাশিত ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির নতুন হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় ডায়াবেটিস রোগীদের জন্য আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ক্ষেতলাল পৌরসভার কাচারী বাজার ও থানা-সংলগ্ন এলাকায় এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে […]

নিখোঁজ কাস্টমসের সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি:- ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রাকিব রায়হান তালুকদার (৪০) নামে কাস্টমসের নিরাপত্তা শাখার সিপাহীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তা থেকে টুকরো টুকরো অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। রবিবার (২ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামের বাড়ির পাশে পুকুর থেকে মরদেহটি উদ্ধার […]

টাকার বিপরীতে ডলারের দাম

আমদানি বিল পরিশোধে মার্কিন ডলারের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রাবাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তঃব্যাংক বাজার, বাণিজ্যিক ব্যাংক এবং খোলা বাজার— সব ক্ষেত্রেই। ফলে গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বাড়ছে ডলারের দাম। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, গত ৩০ জুলাই আন্তঃব্যাংক বাজারে টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে দাঁড়ায় ১২৩ […]

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই শত শত বাড়িঘর

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আগুন থেকে বাঁচতে অঞ্চলের অন্তত ৬০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে ইতিমধ্যে অন্তত ৬০০টি বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা ভস্মীভূত হয়েছে বলে নিশ্চিত করেছে রাজ্য কর্তৃপক্ষ। খবর এনবিসি নিউজের। দাবানলের তাণ্ডবে ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও তার আশপাশের […]

যে কারণ বাংলাদেশকে জোটে নিচ্ছে না আশিয়ান

দীর্ঘদিন ধরেই দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানে সদস্য হিসেবে জায়গা পাওয়ার চেষ্টা করে আসছে বাংলাদেশ। তবে, শেষ পর্যন্ত আর সফল হলো না সেই চেষ্টা। আসিয়ানের শীর্ষ কর্মকর্তার মতে, আসিয়ান চার্টারের ভৌগোলিক শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় জোটের সদস্য হওয়ার সুযোগ নেই বাংলাদেশের। বাংলাদেশের মতো দীর্ঘদিন ধরে আসিয়ানের সদস্যপদ পাওয়ার আশা ব্যক্ত করে আসছিল পাপুয়া নিউ […]

প্রতিমন্ত্রীর নাম ও সিল-প্যাড ব্যবহার করে তদবির বাণিজ্য: মোংলায় চক্রের মূলহোতা গ্রেপ্তার

‎সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি।। ‎ ‎পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যে লিপ্ত একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) গ্রেপ্তারকৃতকে বেলা ১১ টার দিকে  আদালতে প্রেরণ করা হয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ  […]

চাঞ্চল্যকর তথ্য দিলেন ‘ডেভিড ইমন’

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (২ আগস্ট) আদালতের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে চাঁদাবাজি, অস্ত্রের মজুত এবং সন্ত্রাসী নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। এর আগে ফটিকছড়ি থানায় দায়ের করা অস্ত্র ও হত্যা […]

চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে স্থানীয় জনতার হাতে মাদকসহ আটক হওয়ার অভিযোগে ধরা পড়া দুই তরুণকে পরবর্তীতে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। রবিবার ২ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় ১ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরী এলাকায় স্থানীয় জনতা কয়েকজন তরুণকে […]

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ তানভীর (১৫) নামে এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার খেজুরবাগান বেন্দা গ্রামে একটি চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর ওই গ্রামের আজগর আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, অবসর সময়ে তানভীর […]