মূল অংশে যান

নতুন চুক্তি না হলে নগর প্রাথমিক স্বাস্থ্যসেবায় দেশজুড়ে বিপর্যয়ের আশঙ্কা

ঢাক:- নগরাঞ্চলের অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যাতে লাখো মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে পারে বলে বক্তব্য বলেন মোঃ আমিনুর রসুল। কোয়ালিশন ফর দ্যা আরবান পূওর-কাপ ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ কর্তৃক আয়োজিত বৃহস্পতিবার (৩০ জুলাই) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কনফারেন্স হল রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। […]

সাপে কাটা গৃহবধূকে ওঝার বাড়িতে নিয়ে ঝাড়ফুঁক, অতঃপর…

নাটোরের লালপুর উপজেলায় সাপের কামড়ে লতা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যার সময় উপজেলার লালপুর ইউনিয়নের জোতদৈবকী-বুধপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোতদৈবকী-বুধপাড়া গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. সাইদুর রহমানের স্ত্রী লতা খাতুন বিকেল আনুমানিক ৫টার দিকে নিজ বাড়ির খড়ের ঘরে কাজ করার সময় […]

ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন অঞ্চলে এখন বাজারে উঠতে শুরু করেছে সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর মৌসুমি ফল লটকন। ছোট আকারের এই ফলটি স্বাদে মিষ্টি-টক হওয়ায় সব বয়সী মানুষের কাছে বেশ জনপ্রিয়। বাজারে লটকনের চাহিদা বাড়ায় কৃষক ও ব্যবসায়ীরা ভালো দাম পাচ্ছেন। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, লটকনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও […]

শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা নিয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। শেখ হাসিনা আবারও আগামী ডিসেম্বরে […]

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ২৯ জুলাই জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ এ আদেশ জারি করেন। আদেশে বলা হয়েছে, গত ২৯ জুলাই পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। পরবর্তীতে আইনশৃঙ্খলা […]

শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩ 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি’র) বিশেষ অভিযানে পৃথক স্থানে ৩৯ পিসইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একজন আসামি ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। ডিবি পুলিশ জানায়, গত ২৮শে জুলাই গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন এলাকায় অভিযান […]

সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চৌধুরী বাজারে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির সময় অভিযান পরিচালনা করে একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৯শে জুলাই) রাত প্রায় ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস-এর নেতৃত্বে […]

সিজেপির কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিয়ে বিজেপি-কংগ্রেসের মধ্যে উত্তেজনা

ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। অন্যদিকে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পার্লামেন্টে দেওয়া বক্তব্যের জন্য রাহুল গান্ধীর কাছে ক্ষমা দাবি করেছে। বুধবার (২৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য […]

যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

যশোর অফিস  নোংরা পরিবেশ, ময়লা আবর্জনার পাশে মিষ্টি তৈরী, বাসি দই ফ্রিজে সংরক্ষণের অভিযোগে যশোরের আসিফ সুইটস নামক দোকানে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে তা আদায় করা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা খধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা বুধবার (২৯ জুলাই) আসিফ সুইটসের কারখানা ও দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যশোরের […]

যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়কে বিক্ষোভ

যশোর অফিস  যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে বিএনপির এক নেতাকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে দলটির নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ইউনুস নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ঈগল তেলপাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগের […]