মূল অংশে যান

মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোর অফিস  মাদক ব্যবসায় জড়াতে অস্বীকৃতি—আর সেই ‘অপরাধেই’ ঘরজামাইকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুর ও শালার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার ওসমানপুর গ্রামে। আহত মোহাম্মদ আজিম বিশ্বাস (৩৮) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে তাকে জোরপূর্বক মাদক কেনাবেচার সঙ্গে যুক্ত হতে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি রাজি না হওয়ায় […]

অসুস্থ নেতাকে দেখতে হাসপাতালে ঝিকরগাছা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন

স্টাফ রিপোর্টার যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা বারবাকপুর গ্রামের মাহবুব রহমান অসুস্থ হয়ে চিকিৎসা নিতে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিকেলে বিএনপির এ নেতাকে দেখতে হাসপাতালে যান ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন। এ সময় তিনি (ইমরান হাসান সামাদ নিপুন) অসুস্থ বিএনপি নেতার শারীরিক […]

ক্ষেতলালে বিএমডিএর গভীর নলকূপে ট্রান্সফরমার চুরি, সেচে শঙ্কা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের ফোঁপরা (সুজাপুর) মৌজায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকূপের তিনটি ১০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান তামার যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে চলতি আমন মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।   […]

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীকে ঘুষ না দেওয়ায় ফেরত গেল ভাতার টাকা

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রধান সহকারী ও ভারপ্রাপ্ত ক্যাশিয়ার বাবুল হোসেনের বিরুদ্ধে ঘুষ দাবি, দাপ্তরিক কাজে অনিয়ম, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ এবং পদোন্নতিতে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি, পদোন্নতির যোগ্যতা যাচাই এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যৌথ লিখিত অভিযোগ দিয়েছেন স্বাস্থ্য […]

মতলব উত্তরে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৯ পিস ইয়াবাসহ চার মাদককারবারি গ্রেপ্তার

 মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ  চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবাসহ চারজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের তত্ত্বাবধানে এবং […]

অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী

চট্টগ্রাম প্রতিনিধি  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহযোগী অধ্যাপক চলতি দায়িত্বে অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই ) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজের পেডিয়াট্রিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ বেলায়েত হোসেন-কে পেডিয়াট্রিকস বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও […]

কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী, দ্রুত সংস্কারের দাবি গংগাচড়ার বাসীর

গংগাচড়া (রংপুর) প্রতিনিধি:- রংপুরের গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে কাদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে যান চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাই দায় হয়ে […]

সারিয়াকান্দিতে গণিত বিষয়ে শিক্ষার্থীদের পারদর্শিতা বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:- গণিতে শিক্ষার্থীদের পারদর্শিতা বৃদ্ধি বিষয়ে সারিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সারিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজোয়ান হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা […]

পিরোজপুর থানার সামনেই ইলেকট্রনিক্স দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার একদম সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস ও ইলেকট্রনিক্স নামক দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ী মহল ও স্থানীয়দের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, আজ বুধবার সকাল ৮টার দিকে দোকানের কর্মচারী প্রতিদিনের ন্যায় দোকান খুলতে এসে দেখেন দোকানের সাটারের হুক কাটা অবস্থায় রয়েছে। […]

ভৈরবে পুকুরে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

এ জেড আল মুজাহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি:- কিশোরগঞ্জের ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামে পুকুরে গোসল করতে নেমে মুহাম্মদ আলভি সাইদ (৮) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলভি শিমুলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাচ্চু মিয়ার নাতি এবং সবুজ মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, দুপুরে আলভি ও […]