মূল অংশে যান

পুকুরে মাছ ধরা ও ব্রিজ ভাঙা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

জয়পুরহাটের ক্ষেতলালে একটি পুকুরে মাছ ধরা ও ব্রিজের ক্ষতিসাধনকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের নওটিকা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে […]

সারিয়াকান্দিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

পাভেল মিয়া, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:- মানুষ,পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে নিয়ে সারিয়াকান্দিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ দিবস। গতকাল সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজন দিবসটি পালিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে […]

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

মহাসড়কে স্লিপার বাস চালানের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাসের চলাচলে পারমিশন দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। পরে তিনি বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন […]

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

‎বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল, গুরুত্বপূর্ণ দলিলপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬) বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মৃতঃ মাওলানা মুজিবর রহমান যুক্তিবাদীর দ্বিতীয় স্ত্রী লাবনী আক্তার। ‎ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লাবনী আক্তার জানান, তাঁর স্বামী মাওলানা মুজিবর রহমান যুক্তিবাদী ২০২১ সালে মৃত্যুবরণ […]

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানো, বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। […]

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১ কোটি ৩১লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। ‎ অনুষ্ঠানে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন সভাপতি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের […]

কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে মিলল ১৯০ পিস ইয়াবা, মাদককারবারি আটক

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে লুকিয়ে রাখা ১’শ ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নয়ন মিয়া নামে এক ব্যক্তি আটক হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের জনতা বাজারসংলগ্ন রামপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার একটি পুলিশ […]

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর তেল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। ওই ব্যক্তির শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মাথা, হাত ও দেহ আলাদা হয়ে গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি নড়াইল […]

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী

ভারতে দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি তরুণী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ফেরত আসা দুই তরুণী হলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামের লাবু বিশ্বাসের মেয়ে লাবনী বিশ্বাস ও একই উপজেলার মহিষখোলা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে […]

কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে চিকিৎসা নিয়ে প্রশ্ন আহতদের

মৌলভীবাজারের কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনার পর এবার আহতদের চিকিৎসা নিয়ে প্রশ্ন উঠেছে। কুকুরের আক্রমণে আহত এক ব্যক্তি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলেও প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) […]