মূল অংশে যান

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আরিফুল ইসলাম নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আরিফুল। এ সময় তিনি নিচে পড়ে যান। পরে তাঁকে দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে […]

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তার ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শমসেরনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহ। অভিযানে শমসেরনগর বাজারে […]

যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম উন্নয়নে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ

দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত যশোরের ঐতিহ্যবাহী শামস-উল-হুদা স্টেডিয়ামের উন্নয়নে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।  চলতি বছরের ৩ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়। এর আগে অর্থ বিভাগের […]

যশোরে পেঁপে বাগানের ১৮০ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

যশোরের ঝিকরগাছায় এক কৃষকের পেঁপে বাগানের প্রায় ১৮০টি ফলসহ পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টার মধ্যে উপজেলার বেনেয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক নিজাম পাটোয়ারী (৫০), ফতেহপুর গ্রামের বাসিন্দা। সকালে বাগানে […]

থিয়েটার গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য সচিব হলেন কেন্দুয়ার সৌরভ

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও থিয়েটার বিভাগের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের নিয়ে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে Theatre Graduates Association of Bangladesh (TGAB)। সংগঠনটির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দুয়ার কৃতী সন্তান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থী হৃদয় কিশোর সৌরভ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির […]

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ী এলাকায় অবৈধভাবে সার মজুদ ও কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে মেসার্স মনোয়ারা ট্রেডার্সের সত্ত্বাধিকারী এমদাদ খাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। জানা যায়, খোঁচাবাড়ী বাজারে […]

বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ দোকানিকে চেক প্রদান

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌরসভার মার্কাজ মসজিদ সংলগ্ন  অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আট দোকানির মাঝে নগদ অর্থের চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের হাতে নগদ অর্থের চেক তুলে দেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব […]

শেখ হাসিনাকে ধরে নিয়ে আসতে চাই, তিনি পলাতক আসামি: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ডা. জাহেদ বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে, তাকে ধরে নিয়ে আসতে চাই। তিনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আইসিটির চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তার […]

ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর করতে বৈঠক

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে আলোচনা করতে যাচ্ছে দুই দেশ। ঢাকায় শুরু হতে যাওয়া দুই দিনের আন্তঃসরকারি রেলওয়ে বৈঠকে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব পেতে পারে। বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে তিনটি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ […]

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার

ময়মনসিংহ প্রতিনিধি:- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ […]