মূল অংশে যান

লাউয়াছড়ার বিশালকৃতির সেগুন গাছ গায়েব 

মৌলভীবাজারের কমলগঞ্জে সংরক্ষিত বনাঞ্চল লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকা থেকে একটি বিশালাকৃতির সেগুনগাছ চুরি করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে পাহারাদারদের নজরদারির মধ্যেই সংঘবদ্ধ একটি চক্র গাছটি কেটে ট্রাকে করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বন বিভাগ বিভাগীয় তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রের বরাতে ও বন বিভাগ জানায়, সোমবার […]

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

একটি বিশেষ চক্র ও চক্রান্তকারীরা দেশে বারবার ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে বাংলাদেশিদের পারস্পরিক এই প্রীতি ও বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান […]

ঝুপড়িতে বসে দাপ্তরিক কাজ, নিজস্ব নার্সারিতেই চারা সংকট

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বন বিভাগের কার্যালয় ও কর্মকর্তাদের আবাসিক ভবন দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। মূল কার্যালয়সহ কয়েকটি ভবন এখন প্রায় ব্যবহারের অনুপযোগী। অন্যদিকে নিজস্ব নার্সারিতে পর্যাপ্ত চারা উৎপাদন না হওয়ায় উপজেলার বিভিন্ন সরকারি বনায়ন প্রকল্পের জন্য বাইরের বেসরকারি উৎস থেকে চারা সংগ্রহ করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা […]

কেন্দুয়ায় ইয়াবাসহ আটক ৩

নেত্রকোণার কেন্দুয়া পৌর ও মাসকা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার সেনের বাজার থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নারীসহ তিনজনকে আটক করে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম। এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সেনের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা […]

দৌলতদিয়ায় কথিত প্রেমিকের মারপিটে চিকিৎসাধীন অবস্থায় যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে কথিত প্রেমিকের মারপিটে গুরুতর আহত সোনিয়া আক্তার নামে এক যৌনকর্মীর মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ সেপ্টেম্বর) তার মৃত্যু হয়। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মো. জুয়েল (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা […]

তীব্র স্রোতে তিন দিন ধরে বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে তিন দিন ধরে বন্ধ রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকেরা। জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে তীব্র স্রোতের কারণে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ধাওয়াপাড়া ঘাটে থাকা দুটি ফেরির […]

শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভেজালবিরোধী অননুমোদিত ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চিংড়িতে জেলি পাওয়ায় দুই মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক দুই অভিযুক্তদের মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে […]

চাঞ্চল্যকর হিজড়া সম্প্রদায়ের নেত্রী হত্যার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার আসামি

জহিরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো:- চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের নেত্রী, ‘গুরুমা’ হিসেবে পরিচিত মৌসুমী হিজড়া হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) নগরীর সাগরিকা এলাকা থেকে মোমিন ওরফে রনি শেখ নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মোমিন মৌসুমী হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর […]

ক্ষেতলালে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২ মাসের কারাদণ্ড

জয়পুরহাটের ক্ষেতলালে প্রকাশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টাডল সেবন ও মাতলামির অপরাধে সোবহান মন্ডল নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ক্ষেতলাল পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। দণ্ডপ্রাপ্ত সোবহান মন্ডল ক্ষেতলাল পৌরসভার তিলাবদুল সাখিদারপাড়া মহল্লার বাসিন্দা। অভিযান সূত্রে […]

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

মৌলভীবাজার সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ৭ই সেপ্টেম্বর মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের সার্বিক নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা […]