মূল অংশে যান

মতলব উত্তরে ইয়াবাসহ গ্রেপ্তার ১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মোঃ রাজিব (৩৫)-কে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ষাটনল এলাকায় রাজিবের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাজিব ষাটনল বেপারী বাড়ির মোঃ হান্নান বেপারীর ছেলে। মতলব উত্তর থানার […]

যশোরে ডিবির পৃথক অভিযান, মাদকসহ আটক ৬

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও দেড় কেজি গাঁজাসহ ছয়জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ও রোববার (১৩ সেপ্টেম্বর) জেলার শার্শা, কোতোয়ালি ও চৌগাছা এলাকায় এসব অভিযান চালানো হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫ মিনিটে শার্শার নাভারন মোড় এলাকায় অভিযান চালিয়ে শাহিন […]

চৌগাছায় ২৬ কর্মকর্তা-কর্মচারীর কাছে ৫ লাখ ৮৫ হাজার টাকা বাসা ভাড়া বকেয়া

যশোরের চৌগাছা উপজেলায় সরকারি বাসভবন, ফ্ল্যাট ও ডর্মেটরিতে বসবাসকারী ২৬ কর্মকর্তা-কর্মচারীর কাছে প্রায় ৫ লাখ ৮৫ হাজার টাকা বাসা ও সিট ভাড়া বকেয়া পড়েছে। মাসের পর মাস ভাড়া পরিশোধ না করেই এসব কর্মকর্তা-কর্মচারী সরকারি আবাসনে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে। এতে একদিকে সরকারি রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে, অন্যদিকে সংশ্লিষ্টদের নামে বকেয়া জমতে থাকায় তাদের দায়ও […]

যশোরে শিশু যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে পুলিশের বিশেষ প্রশিক্ষণ

শিশু যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে কার্যকরভাবে তদন্ত, ভুক্তভোগী শিশুদের মানসিক আঘাত ও ভুক্তভোগীর অবস্থান সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন এবং শিশু-বান্ধব আদালত কার্যক্রম নিশ্চিত করতে যশোরে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের জন্য একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘শিশু যৌন শোষণ ও নির্যাতন তদন্ত, মানসিক আঘাত […]

কলারোয়ার হেলাতলায় অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

রবিবার সকাল ১১ টায় হেলাতলা ব্রিকস ফিল্ডে অনুষ্ঠিত এ সহায়তা প্রদান অনুষ্ঠানে হেলাতলা ইউনিয়নের ২৮৮ জন ব্যক্তির হাতে আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্ল্যাকেটে লেখা ছিল ‘ড্রপলেটস অফ মার্সি’। যার বাংলা অর্থ হতে পারে- মমতার শিশিরবিন্দু। যা চেয়ারম্যান পরিবারের এ মানবিক উদ্যোগের একটি নামকরণ। বিভিন্ন শ্রেণি ও পেশার সহস্রাধিক মানুষের উপস্থিতে […]

কাপ্তাই লেকের পানি নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবে না: নাজিমুর রহমান 

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, কাপ্তাই লেক শুধু একটি জলাধার নয়; এটি আমাদের দেশের সম্পদ, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই কাপ্তাই লেকের স্বার্থ, নিরাপত্তা ও অস্তিত্ব নিয়ে কোনো ধরনের অপতৎপরতা বা ষড়যন্ত্র আমরা মেনে নেব না। ১৩ সেপ্টেম্বর রবিবার,বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গ্রেটার চট্টগ্রাম ফোরাম ও […]

অবশেষে নড়েচড়ে বসলো প্রাণিসম্পদ, পঁচা মাংসের নমুনা সংগ্রহ 

মাটির নিচে পুঁতে রাখা মাংস প্রায় ১০ দিন পরও কেন এতটা অক্ষত—এ প্রশ্নে তোলপাড় চলছে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা জুড়ে। ময়মনসিংহের গৌরীপুর থেকে অসুস্থ গরু জবাই করে মাংস এনে কেন্দুয়া পৌরশহরে বিক্রির অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। বিষয়টি প্রশাসনের নজরে এলে নড়েচড়ে বসে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়। রোববার (১৩ সেপ্টেম্বর) মাটির নিচে পুঁতে […]

আন্তর্জাতিক সেমিনারে ‘সেরা পারফর্মার’ কেন্দুয়ার শাহ্ মো. ফজলে খুদা (লিপটন)

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দক্ষ ও মেধাবী পেশাজীবী হিসেবে নিজের যোগ্যতার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন রবি বাংলাদেশের ডিরেক্টর শাহ্ মো. ফজলে খুদা (লিপটন)। চলতি মাসের ৩ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনার ‘Converged Telecommunications Policy and Regulations’-এ অংশ নিয়ে অসাধারণ প্রেজেন্টেশন, সক্রিয় অংশগ্রহণ ও সার্বিক পারফরম্যান্সের জন্য তিনি ‘Best Performer’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। মর্যাদাপূর্ণ এ অর্জন তাঁর […]

সাতক্ষীরায় ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

মোঃ হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:- সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি থেকে দামারপোতা মোল্লাবাড়ি হয়ে মরহুম গফুর বিশ্বাসের বাড়ির সামনে দিয়ে ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের হাজী নূরুল ইসলামের মসজিদের সামনে থেকে ঋষিপাড়া পর্যন্ত ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেয়ালা উত্তরপাড়া বায়তুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে […]

ব্যাংকের এমডির পারফরম্যান্স খারাপ হলে কমবে বেতন ও ভাতা

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কর্মদক্ষতা এখন আর শুধু মুনাফা দিয়ে বিচার করা হবে না। খেলাপি ঋণ কমানো, অবলোপন করা ঋণ আদায়, মূলধন ও তারল্য পরিস্থিতি, সুশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, গ্রাহকসেবা, আর্থিক অন্তর্ভুক্তি এবং সাইবার নিরাপত্তাও তাদের পারফরম্যান্সের গুরুত্বপূর্ণ মাপকাঠি হবে। নির্ধারিত লক্ষ্যের ৫০ শতাংশের কম অর্জন হলে সংশ্লিষ্ট সূচকে কোনো নম্বরই […]