মূল অংশে যান

মতলব ষাটনলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা মহানগর ছাত্রদলের […]

রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু 

রাজবাড়ীর পাংশায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশু ইভান (৩) গুরুতর আহত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রমানিকের স্ত্রী। জানা গেছে, ইভান বাড়ির পাশেই রেললাইনের উর […]

হিজড়া নেত্রী খুন

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় নিজ ঘর থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী নামে এক হিজড়া নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার সকালে খুলশীর আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে হিজরা মৌসুমীকে। তিনি একটি হিজড়া গ্রুপের প্রধান। বাকি হিজড়ারা তাকে ‘গুরু মা’ […]

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯ বাংলাদেশি

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি বাংলাদেশি ৯ নারী-পুরুষ ও শিশু। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এদের মধ্যে ৪ জন পুরুষ ৩ জন নারী ও দুইজন শিশু। ফেরত আসারা নড়াইল, রাজবাড়ি, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত […]

দেশ যখনই সংকটে পড়েছে বিএনপি তখনই হাল ধরেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের সঙ্গে বিএনপি, শহীদ জিয়া ও প্রয়াত খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত। যখনই দেশ সংকটে পড়েছে তখনই বিএনপি তার হাল ধরেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি লুকিয়ে বা গুপ্তভাবে কিছু করেনি, […]

রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার

বিদেশে বাস্তুচ্যুত হয়ে থাকা নাগরিকদের ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে’ ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর স্বতন্ত্র জাতিগত পরিচয় আবারও অস্বীকার করেছে মিয়ানমার। মালয়েশিয়া থেকে প্রায় দেড় হাজার মানুষকে মিয়ানমারে ফেরত পাঠানোর তোড়জোড়ের মধ্যেই বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের পুরনো অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ ও মিত্র দেশগুলোর […]

কয়লাখনি নিয়ে সংসদে প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ায় ফুলবাড়ী সংবাদ সম্মেলন

জাহাঙ্গীর হোসেন ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, ফুলবাড়ী উপজেলা শাখা। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদ […]

নিজ জেলায় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের প্রথম সফর, উচ্ছ্বসিত ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও প্রতিনিধি:- রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের সরকারি সফরে জন্মভূমি ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন তিনি। তাঁর আগমন ঘিরে পুরো জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হয়েছে আলোকসজ্জা, বর্ণিল তোরণ, […]

১৪ বছর পর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বদলি

মাহমুদ দোলন, পঞ্চগড় প্রতিনিধি:- পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামকে নওগাঁর পোরশা উপজেলায় বদলি করা হয়েছে। দীর্ঘ সাড়ে ১৪ বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের পর তাঁকে এই বদলি করা হলো। ​গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি […]

শৈশব ও কৈশোরে বেড়ে ওঠা নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি হিসেবে প্রথম সফর, বরণ করে নিতে প্রস্তুত জেলার মানুষ

শৈশব ও কৈশোরের স্মৃতিবিজড়িত নিজ জন্মভূমি ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আগমন ঘটাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। নিজ জেলার সন্তানকে দেশের সর্বোচ্চ পদে আসীন হওয়ার পর প্রথম সফরে বরণ করে নিতে এখন পুরোপুরি প্রস্তুত ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ। আনন্দ ও উচ্ছ্বাসে ভাসছে গোটা জেলা। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁও শহর ও আশপাশের এলাকা বর্ণিল সাজে […]