মূল অংশে যান

নড়াইলে ৬ শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

নড়াইল পৌরসভাধীন ডুমুরতলা এলাকার তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার ছেলে শিশুকে (৮) ধর্ষণের অভিযোগে শিক্ষক মাহবুবুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহবুবুর নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক। এদিকে, এ ঘটনায় […]

যশোরে পৃথক ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক ঘটনায় অন্তঃসত্ত্বা নারী ও এক কিশোরীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। এছাড়া মোটরসাইকেলের ধাক্কায় দুজন আহত এবং মণিরামপুরে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজারসংলগ্ন ধোপাখোলা গ্রামের দারুল উলুম কওমি মাদ্রাসার সামনে অজ্ঞাত একটি পরিবহনের চাপে […]

১৬০টি বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

রেজাউল করিম মানিক, সোনাতলা প্রতিনিধি:- বগুড়ার সোনাতলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬০টি বিদ্যালয়ের ১৯৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৫ই সেপ্টেম্বর) সোনাতলা পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনাতলা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাকবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন […]

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ আহ্বান জানান তিনি। রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নসহ […]

তেল রপ্তানিতে মধ্যপ্রাচ্য বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল রপ্তানিতে বড় ধস নেমেছে। সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় গত আগস্টে অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম। তেলবাহী জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে, চলতি […]

দিনের আলোয় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জানে না পুলিশ

শরীয়তপুরে এবার দিনের আলোতে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও কারাবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত এ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ […]

মৌলভীবাজারে বেড়েছে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ 

মৌলভীবাজারে বাড়ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ। চলতি বছরের প্রথম ছয় মাসে এ জেলায় এসেছে ৩ হাজার ৮৩৯ কোটি টাকা, যা সিলেট বিভাগের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বৈশ্বিক নানা প্রতিবন্ধকতায়ও দেশের বিভিন্ন স্থানে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহে কমবেশি ওঠানামা করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে মৌলভীবাজারে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। এই জেলার যুবকরা বিভিন্ন পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ নিয়ে […]

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত আসছে…

মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি ঐতিহ্য ও মূল্যবোধ শীর্ষক সেমিনার

জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ বিকাশের গুরুত্ব তুলে ধরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনার উদ্বোধন করেন,জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক ড. শাহ মো আতিকুল হক। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন,স্থানীয় সরকারের উপ-পরিচালক রুবেল মাহমুদ। […]

কুলাউড়ায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সভা

মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ই আগস্ট) মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজার স্টেশন চৌমুহনীস্থ কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজার সভাপতিত্বে ও শেখ মোহাম্মদ শহিদুল ইসলামের […]