মূল অংশে যান

খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায়

মঙ্গলবার  (৩ সেপ্টেম্বর) গ্রাহকদের জন্য পরিচালিত ‘পেওনিয়ার টু উপায় ও ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের খুলনা অঞ্চলের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান উপায়। ‘পেওনিয়ার টু এবিএস উপায় ক্যাম্পেইনে বিজয়ী খুলনার ইফতি হাসান হৃদয় (২৪) পুরস্কার হিসেবে পেয়েছেন ১৫০ সিসির সুজুকি এফআই মোটরসাইকেল। একইভাবে ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের বিজয়ী শেখ ফয়সাল (২৩) পেয়েছেন একটি […]

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’, বিভাগ দাবিতে ডেপুটি স্পিকারের রসিকতা

জাতীয় সংসদ অধিবেশনে নোয়াখালীকে বিভাগ করার দাবি তুলেছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তার বক্তব্যের পরই খানিকটা রসিকতা করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। সংসদ সদস্য এএম মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে রসিকতা তিনি বলেছেন, ‘আপনি বলেছেন বাংলাদেশের সব জায়গায় আছে… নোয়াখালী নাই কোথায়? কথায় কথায় বলে যে চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়।’ […]

দুর্ঘটনার পর ট্রাকে আটকে ছিলেন চালক, ‘৯৯৯’-এ ফোনে উদ্ধার

সিলেটে সড়ক দুর্ঘটনায় ডাম্পট্রাকের ভেতরে আটকে পড়া এক চালককে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২ সেপ্টেম্বর) ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান। জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেটের গোলাপগঞ্জ থানাধীন আলীনগরের টিকরপাড়ার জায়গীরদার বাজার সংলগ্ন সিলেট-বিয়ানীবাজার সড়কে মিনি-ট্রাক ও […]

দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী

কেউ কেউ দেশকে অস্থিতিশীল করতে নানা গুজব রটানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের আশ্রয় নিয়ে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত শুভ জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক পরিসরে সংখ্যালঘু বা সংখ্যাগুরু পরিচয় মূখ্য নয়। সমাজের সৌহার্দ্য বজার […]

মৃত চা শ্রমিককের পিএফ’র টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ 

মৌলভীবাজারের কুলাউড়ায় মৃত চা শ্রমিকের প্রভিডেন্ড ফান্ডের (পিএফ) টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এর প্রতিকার চেয়ে গত মঙ্গলবার ও বুধবার দুদফায় বিজয়া চা বাগানের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। পরে বাগান ব্যবস্থাপকের আশ্বাসে শ্রমিকেরা কাজে ফিরে যান। জানা যায়, কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নে ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি’র) অধীন বিজয়া চা বাগানের নিয়মিত শ্রমিক […]

ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে মনোয়ার হোসেন নামের এক ইউপি সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম সুমন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পৌর এলাকার বটতলী বাজারে এ ঘটনা ঘটে। আহত মনোয়ার হোসেন উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। হাসপাতালে চিকিৎসাধীন মনোয়ার হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, […]

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ২ জেলের মৃত্যু

কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুজেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। এ ঘটনায় নুরুল আলম ও মুহিব উল্লাহ নামে আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজারের নাজিরারটেক উপকূলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন […]

যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ

চট্টগ্রাম প্রতিনিধি: তরুণ প্রজন্মকে যোগ্য ও সুস্থভাবে গড়ে তুলতে হলে তাদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, শুধু ভালো হওয়ার কথা বলে কিংবা নির্দেশনা দিয়ে তরুণদের সুস্থ মানসিক বিকাশ ঘটানো সম্ভব নয়। তাদের অতিরিক্ত মোবাইল ও স্ক্রিননির্ভরতা থেকে দূরে রেখে প্রকৃতি ও বাস্তব […]

ইতালিতে শত শত বাঙালির পাশে মানবতার ফেরিওয়ালা, সৈয়দ আবুল মাকারিম

স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি জমিয়ে অনেকেই ভেবেছিলেন, প্রবাসের মাটিতে কঠোর পরিশ্রম করে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনবেন। কিন্তু বাস্তবতা অনেকের জন্য হয়ে ওঠে সম্পূর্ণ ভিন্ন। বিভিন্নভাবে ইতালিতে গিয়ে বৈধ কাগজপত্র না থাকায়, আকামা বা প্রয়োজনীয় বৈধতার অভাবে কাজের সুযোগ হারিয়ে শত শত বাংলাদেশি প্রবাসী মানবেতর জীবনযাপন করে থাকেন। কেউ কাজের সন্ধানে দিনের পর দিন ঘুরে, কেউ […]

ইপিজেড থানা এলাকা আমবাগানে জুয়ার আস্তানায় অভিযান, ৬ জুয়াড়ি গ্রেপ্তার

জহিরুল ইসলাম বাবলু:- চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর আকমল আলী খালপাড় এলাকায় আমবাগানের ভেতরে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়ার সরঞ্জাম, ১৫ প্যাকেট তাস ও নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার পুলিশ আকমল আলী খালপাড় সিডিএ বালুর মাঠ […]