মূল অংশে যান

কেন্দুয়া প্রেসক্লাবে ইউএনও’র মতবিনিময়

সমসাময়িক বিষয় নিয়ে নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবে এক সৌহার্দপূর্ণ মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক এবং প্রেসক্লাবের উপদেষ্টা সানজিদা চৌধুরী। ইউএনও বলেন, সাংবাদিকগণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়। মানুষের বিবেককে জাগিয়ে তুলে সুন্দর সমাজ গঠনে তাঁদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসনের কাজের ভুল ত্রুটি ধরিয়ে দেয়াই প্রকৃত সাংবাদিকের চিত্র। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডও […]

মতলব উত্তরে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার উত্তর ঠাকুরচর গ্রামের বাড়ির পাশের ডোবায় পড়ে শাহপরান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার উত্তর ঠাকুরচর মিঝি বাড়ির আব্দুল আজিজ মিঝির ছোট ছেলে শাহপরান (৪)। স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলতে খেলতে পাশের ডোবায় পড়ে […]

বেনাপোলে ‘বড়আঁচড়া সীমান্ত স্পোর্টিং ক্লাব’-এর কমিটি গঠন

রাহাত হোসেন, স্টাফ রিপোর্টার বেনাপোলের বড়আঁচড়া এলাকায় ‘বড়আঁচড়া সীমান্ত স্পোর্টিং ক্লাব’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়ে এলাকার ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোঃ বিপ্লব হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে শারিফুল ইসলাম (চয়ন)-কে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ আজাহারুল হক (তুহিন), […]

কেউ অভিযোগ করতে পারেনি মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে: জামায়াত আমির

মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে এমন অভিযোগ কেউ করতে পারবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি৷ জামায়াত আমির বলেন, মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না। ইয়াবা, গাঞ্জা এগুলা সেবন করে কেও বলতে পারবে […]

বাকৃবিতে নির্বাচন উপলক্ষে ‘প্রজেকশন মিটিং’ অনুষ্ঠিত

মীর শুয়াইব ময়মনসিংহ প্রতিনিধি:- ​ময়মনসিংহ, ০৩ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আগামী ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ‘অফিসার পরিষদ নির্বাচন-২০২৬’ উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীবৃন্দ ও সংস্থাপন শাখা ও প্রশাসন ভবন -৫তলায় কর্মরত কর্মকর্তাবৃন্দদেরকে নিয়ে টিএসসি মিনি কনফারেন্স হলে দুপুর ১২.০০টায় একটি ‘প্রজেকশন মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) বেলা ১২:০০ ঘটিকায় রেজিস্ট্রার […]

শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় টমটম চালক নিহত 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান নামে এক টমটম চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সদর ইউনিয়নের সুরমাভ্যালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান শ্রীমঙ্গল উপজেলার গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বালুবাহী ড্রাম ট্রাকটি দ্রুতগতিতে যাওয়ার সময় একটি টমটমকে পেছন থেকে সজোরে ধাক্কা […]

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং সম্প্রীতি বজায় রেখে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি উল্লেখ করেন যে, সব সম্প্রদায়ের জীবনমানের বৈপ্লবিক পরিবর্তন ও উন্নয়ন সাধনই প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রংধনু জাতি’ গঠনের মূল কনসেপ্ট। বৃহস্পতিবার দুপুরে […]

ভারতীয় ওষুধসহ দম্পতি গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে সাড়ে তিন লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় ওষুধসহ এক দম্পতিতে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নেপা গ্রাম থেকে ওই দম্পতিকে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তাররা হলেন- বাঘাডাংঙ্গা গ্রামের জাকরিয়া (২৯) এবং তার স্ত্রী পারভিন খাতুন (১৯)। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা […]

চা শ্রমিক নারী নেত্রী গীতা কানু গ্রেপ্তার

চা শ্রমিকদের সর্বনিম্ন ৫০০ টাকা মজুরির দাবির আন্দোলনের মধ্যেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) তাকে একটি মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। চা শ্রমিকদের সর্বনিম্ন ৫০০ টাকা মজুরির দাবিতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন বাগানে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন ও কর্মবিরতির মত কর্মসূচি […]

মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, গ্রেপ্তার সৎ বাবা

ধামরাইয়ে সৎ মেয়েকে (১৪) ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে আজাহারুল ইসলাম ওরফে কাওছার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত ওসি নাজমুল হুদা খান। এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ধামরাই উপজেলার কেলিয়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পেশায় রংমিস্ত্রি গ্রেপ্তার […]