মূল অংশে যান

ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে মাদকবিরোধী অভিযান চালিয়ে নুর আলম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।   বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ক্ষেতলাল পৌর এলাকার মালিপাড়া গ্রামে অভিযান চালিয়ে নুর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা […]

মতলব উত্তরের ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্র্রি কলেজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার সময় কলেজের হলরুমে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ইসলাম শিক্ষা বিভাগের) ও উদযাপন কমিটির আহবায়ক মোঃ […]

সুন্দরবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্গঠিত ম্যানেজিং কমিটি গঠন

​মারুফ বাবু, মোংলা প্রতিনিধি: ​বাগেরহাটের মোংলা উপজেলার ৩৮ নং সুন্দরবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্গঠিত ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ই আগষ্ট) সকাল ১১ টায় নিয়মমাফিক প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যালয়টির এই নতুন কমিটি গঠন করা হয়। ​ পুনর্গঠিত এ কমিটিতে সর্বসম্মতিক্রমে মো. কামরুল ইসলাম সভাপতি এবং নাসরিন আক্তার সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া বিদ্যালয়ের প্রধান […]

বকশীগঞ্জে সার-বীজের কৃত্রিম সংকট রুখতে কড়া বার্তা: মনিটরিং সভা অনুষ্ঠিত 

আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি  কৃষক যেন কোনোভাবেই প্রতারিত না হন এবং নির্ধারিত মূল্যেই সার-বীজ পান এমন কঠোর বার্তা নিয়ে জামালপুরের বকশীগঞ্জে  উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির  সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সভা  অনুষ্ঠিত  হয়। উপজেলার […]

হঠাৎ ৪ লাখ ভোল্টের বিদ্যুতের খুঁটির মাথায় যুবক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ফকিরহাট এলাকায় চার লাখ ভোল্টেজের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় গ্রিড বিদ্যুতের খুঁটির (টাওয়ার) চূড়ায় উঠে বসে আছেন এক অজ্ঞাত যুবক। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, […]

সাংবাদিকদের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি সংবাদ সংগ্রহে যাওয়ার পথে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত প্রধান আসামি শাওনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকের সদর দক্ষিণের বিজয়পুর থেকে তাক গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাওন শ্রীমন্তপুর এলাকার মো. সেলিমের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা […]

আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী

আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান, সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম। তিনি যুগান্তরের […]

সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনচেষ্টা, রুখে দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ছয়জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত পিলার ২১৬/এমপি এলাকা দিয়ে […]

আখক্ষেতের কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড়, হত্যার রহস্য উদঘাটন

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর এলাকার একটি আখক্ষেত থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড় এসেছে। উদ্ধার হওয়া কঙ্কালটি ক্ষেতলাল উপজেলার হোপীরহাট এলাকার নিখোঁজ ব্যাটারিচালিত ভ্যানচালক ফরিদ হোসেন (৪০) এর বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার (২৬ আগস্ট) নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা থেকে প্রধান আসামি সাগর হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা […]

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ষাটনলে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বর্ণাঢ্য জশনে জুলুস ও শোভাযাত্রা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ((সাঃ)) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস (শোভাযাত্রা), মিলাদ,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে  উপজেলার ষাটনল কনু মার্কেট থেকে  ষাটনল ইউনিয়ন ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলেম ও […]