মূল অংশে যান

কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল রেজিস্ট্রির নামে প্রায় দেড় কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। পূর্বের বায়না দলিল গোপন রেখে জমির মূল্য অস্বাভাবিকভাবে কমিয়ে নতুন দলিল সম্পাদনের মাধ্যমে এই জালিয়াতি করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। এ ঘটনায় সম্প্রতি মৌলভীবাজার জেলা রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. জসিম […]

মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়নের কামালপুর আখরা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত ২৪শে আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে শেরপুর থেকে মৌলভীবাজারগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার কামালপুর আখড়ার সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় […]

মৌলভীবাজারে ২০২৬ এসএসসিতে জিপিএ A+ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীদের সংবর্ধনা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ‎ ‎ বুধবার (২৬ আগস্ট) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে মৌলভীবাজার জেলা ও শহর শাখা শিবিরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎ ‎মৌলভীবাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদের সভাপতিত্বে এবং জেলা সভাপতি এম. ফরিদ […]

শ্রীমঙ্গলে ধানক্ষেতে মিললো অজগর 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভাড়াউড়া বাগান রোড এলাকার একটি ধানক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ওই এলাকায় আউশধান কাটার সময় শ্রমিকরা ধানক্ষেতে অজগরটি দেখতে পান। সাপটি দেখে ভয়ে শ্রমিকরা […]

যশোরে সোনা ব্যবসায়ী আল-আমিন হত্যা গোপালগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেপ্তার

শহিদ জয়, যশোর যশোরে সোনা ব্যবসায়ী আল-আমিন হোসেন (২৯) হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের অন্যতম আসামি গোলাম রসুলকে (৩০) গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই। পিবিআই সূত্র জানায়, গত ২০ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে যশোর শহরের […]

পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক 

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ফটোজার্নালিজম কোর্সের শিক্ষার্থীদের দিনব্যাপী ফিল্ড ওয়ার্ক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার নিয়মিত শিক্ষাক্রমের অংশ হিসেবে বিভাগের ৩১ ব্যাচের শিক্ষার্থীরা কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ও ঐতিহাসিক শালবনবিহার পরিদর্শন করেন। ফিল্ড ওয়ার্কে শিক্ষার্থীদের নেতৃত্ব দেন কোর্স শিক্ষক ও বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার […]

ঠাকুরগাঁওয়ে পিকআপ, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ভূল্লী উপজেলাধীন কচুবাড়ী পোস্ট অফিস পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভূল্লী উপজেলার বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী […]

মাজার ধ্বংসের চেষ্টা হলে আর ঘরে বসে থাকব না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মাহমুদ দোলন, ​পঞ্চগড় প্রতিনিধি:- দেশের যেকোনো মাজার ধ্বংসের চক্রান্ত হলে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, “বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশের ১২৭টি মাজার ধ্বংস ও বন্ধ করার অপচেষ্টা চালানো হয়েছিল। এমনকি একজন মুসলমান আরেকজন খাদেমকে পুড়িয়ে হত্যা করেছে। ভবিষ্যতে আর কোনো মাজারে হাত দিলে আমরা ঘরে […]

চট্টগ্রামে যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)

চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.)। ২৬ আগস্ট ২০২৬ ইং ,পবিত্র ১২ ই রবিউল আউয়াল, জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা:) সকাল ১০ টায় নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা হতে বের হয়ে মুরাদপুর-০২ নং গেট- জিইসি মোড়-ওয়াসা-টাইগারপাস প্রদক্ষিণ […]

নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ইটভাঙার ট্রলির ধাক্কায় মুত্তাকাব্বির সরদার (১৮) নামে এক ট্রলি চালক নিহত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কালিয়া-নড়াইল সড়কের চাচুড়ি বাজারসংলগ্ন তুষার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুত্তাকাব্বির সরদার কালিয়া উপজেলার কদমতলা গ্রামের আজগর সরদারের ছোট ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী […]