মূল অংশে যান

শ্রীমঙ্গলের সন্তান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: যুক্তরাজ্যে বাংলাদেশের সদ্য হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ কূটনীতিক মুহাম্মদ আব্দুল মুহিত। যুক্তরাজ্যে সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে গ্রেড-১ মর্যাদায় দুই বছরের চুক্তিতে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। মুহাম্মদ আব্দুল মুহিতের পারিবারিক সূত্রের শিকড় মৌলভীবাজারের চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তাঁর জীবনীতে তাঁকে শ্রীমঙ্গলের […]

পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

চট্টগ্রাম প্রতিনিধি ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে পরিবেশবান্ধব অঞ্চল হিসেবে গড়ে তুলতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ রয়েছে। ২৫ আগষ্ট মঙ্গলবার, ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের সভাকক্ষে আয়োজিত বার্ষিক উন্নয়ন […]

গুলশানের রেস্টুরেন্ট থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, গুলশান থানার একটি প্রতারণা মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি বিদিশা […]

মাদকসেবনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টায়, থানায় মামলা

নীলফামারী প্রতিনিধি:- মাদক সেবনের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিককে হত্যাচেষ্টায় থানায় মামলা। অভিযোগ উঠেছে জেলা জজ আদালত চত্বরের একটি হোটেলে ঢুকে তাঁকে ঘেরাও করে লাঠি ও লোহার রড দিয়ে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কাটার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে […]

মতলব উত্তরে মাদ্রাসা-মসজিদ নির্মাণকাজ পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন জ্বিন নুরাইন ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট একেএম সলিম উল্ল্যা সেলিম। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তিনি সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি, ব্যবহৃত নির্মাণসামগ্রী এবং কাজের গুণগত মান পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে নির্মাণকাজের […]

প্রশাসনের হস্তক্ষেপে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, পেলেন আর্থিক সহায়তা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:- নীলফামারীর ডিমলা উপজেলায় প্রশাসনের সময়োচিত পদক্ষেপে বন্ধ হলো ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে। একই সাথে মেয়েটির পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার( ২৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার নাউতাড়া ইউনিয়নের একটি গ্রামে এক অপ্রাপ্ত বয়সের কিশোরীর বিয়ের আয়োজন […]

বাগেরহাটে মোংলা উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

মারুফ বাবু, মোংলা প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট জেলা ইউনিটের সিদ্ধান্ত অনুযায়ী মোংলা উপজেলা যুব রেড ক্রিসেন্টের ২০২৬-২০২৮ মেয়াদের ১৫ সদস্যবিশিষ্ট এক নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। রেড ক্রিসেন্টের মানবিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। ​গত ২০ আগস্ট বৃহস্পতিবার বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের […]

৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ  

চট্টগ্রাম প্রতিনিধি: সরকারি কর্মকর্তাদের দায়িত্ব কেবল দাপ্তরিক সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনসেবায় আরও মানবিক, দায়িত্বশীল ও উদ্ভাবনী হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, সরকার যে দায়িত্ব দিয়ে একজন কর্মকর্তাকে চেয়ারে বসিয়েছে, তা যথাযথভাবে পালন করা হচ্ছে কি না—প্রত্যেককে নিজেকেই সেই প্রশ্ন করতে হবে। মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে […]

যশোরে অবৈধ রিকশা-ইজিবাইকবিরোধী অভিযান, প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

যশোর অফিস  যশোর শহরে যানজট নিরসন ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দ্বিতীয় দিনের মতো যৌথ অভিযান চালিয়েছে পৌরসভা, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্টরা। এদিকে অভিযানে রিকশা ও ইজিবাইক আটকের প্রতিবাদে মানববন্ধন করেছেন রিকশা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৫ আগস্ট) শহরের দড়াটানা থানার মোড়, মনিহার, চিত্রামোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্সবিহীন ও অবৈধ […]

পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুর পৌরসভা ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোররাতে প্রবাসী মিক্সন সেখ এর বাড়িতে রান্নাঘর ও বেলকুনির গিরিল কেটে ভিতরে ঢুকে এমরানের হাত পা বেঁধ ডাকাতি করে ডাকাত দল। এ ঘটনায় ডাক চিৎকার শুনে প্রতিবেশী রেহেনা বেগম এগিয়ে আসলে তাকে মেরে গুরুতর আহত করে ডাকাতরা। প্রত্যক্ষদর্শী এমরান […]