মূল অংশে যান

জাপানের জাতীয় ফল ‘পার্সিমন’ চাষে চৌগাছার জুলফিকারের বাজিমাত

যশোর অফিস  গাছের ডালে ডালে থোকায় থোকায় ঝুলে আছে কমলা-হলুদ রঙের ফল। দূর থেকে দেখলে মনে হয় গাছে যেন পাকা টমেটো কিংবা গাব ঝুলছে। বিরল ও বিদেশি এই ফলটির নাম ‘পার্সিমন’—যা জাপানের জাতীয় ফল হিসেবে পরিচিত। বিদেশি এই ফলের বাণিজ্যিক চাষ করে সাফল্য ও স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছেন যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের হিজলী গ্রামের […]

যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

স্টাফ রিপোর্টার  যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে ৪৪ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ১৯২.৪৫ গ্রাম ওজনের দুটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ […]

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪ আগষ্ট) বঙ্গোপসাগরে টহল কার্যক্রম পরিচালনার সময় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’ মোংলা ফেয়ারওয়ে বয়ের নিকট হতে ভাসমান অবস্থায় মৎস্য বোট ‘এফবি আল আমিন’ এবং এর ১৬ জন […]

শ্বাসরোধ করে যুবককে হত্যার অভিযোগ, লাশ বস্তায় ভরে মাটিচাপা

টাঙ্গাইল প্রতিনিধি:-টাঙ্গাইলের নাগরপুরে শামীম আনছারী (২৪) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অনিক (২৮) নামে একজনকে আটক করেছে নাগরপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ভাদ্রা গ্রাম থেকে অনিকের বাড়ি থেকে শামীমের লাশ উদ্ধার করা হয়। হত্যার শিকার শামীম আনছারী একই গ্রামের বেল্লাল মল্লিককের ছেলে এবং আটককৃত অনিক আব্দুল জব্বারের […]

যশোরে কাকন হত্যার ৪ বছর পর পলাতক আসামি সানি গ্রেপ্তার

শহিদ জয়, যশোর  যশোর শহরের বহুল আলোচিত আব্দুর রহমান কাকন হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি সানিকে (২৬) গ্রেপ্তার করেছে যশোর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। যশোর সিআইডির বিশেষ পুলিশ সুপার মোঃ আনিচুর রহমানের নির্দেশনায় আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে উপশহর শফিউল্লাহ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সানি শহরের […]

সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রেজাউল করিম মানিক, সোনাতলা প্রতিনিধি:- বগুড়ার সোনাতলায় সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৪শে আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। সোনাতলা উপজেলা […]

রোহিঙ্গা সংকটে তহবিলের বড় বৈষম্য: জাতিসংঘের কাছে প্রায় ৯০%, স্থানীয়

কক্সবাজার প্রতিনিধি:- রোহিঙ্গা সংকট এখন নবম বছর শেষ করে ১০ম বছরে পদার্পণ করেছে। ২০১৭ সাল থেকে বাংলাদেশ সরকার, স্থানীয় জনগোষ্ঠী, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও এবং জাতিসংঘের সংস্থাগুলো কক্সবাজারে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা প্রদান করে আসছে। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে রোহিঙ্গা মানবিক সাড়াদান কার্যক্রমের বেশির ভাগ তহবিল যাচ্ছে জাতিসংঘ […]

অতিরিক্ত বিলের প্রতিবাদ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন

নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ও অতিরিক্ত বিলের প্রতিবাদে গণঅনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এই গণঅনশনের আয়োজন করা হয়। গণঅনশন কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া হাজার হাজার কোটি টাকার ইভিএম বাতিল হলে প্রিপেইড মিটার কেন বাতিল হবে না। যেসব এলাকায় প্রিপেইড […]

বিদ্যুৎ-জ্বালানি সেক্টরে ব্যয় করতে হচ্ছে তাই ব্রাজিল ম্যাচের জন্য অর্থ ব্যয় করবে না সরকার

আগামী অক্টোবরে ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ ও ব্রাজিলের প্রীতি ম্যাচ নিয়ে যে আলোচনা চলছে, তা বাস্তবায়ন করতে হলে বিশাল অর্থ ব্যয় করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। একদিন আগে বাফুফের এক সদস্য সভাপতির বরাত দিয়ে বলেছেন, এই ম্যাচ হলে তারা সরকারের সহযোগিতা চাইবেন। তবে মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক স্পষ্টই বলেছেন, ব্রাজিল ম্যাচের […]

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাজনৈতিক ও সংবাদমাধ্যম অঙ্গনে চলা আলোচনার মধ্যে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান মেনেই শপথ গ্রহণ করেছেন এবং এ প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান। একই সংবাদ সম্মেলনে […]