মূল অংশে যান

জমির সীমানা নিয়ে দুই ভাইয়ের বিরোধ, গরম পানি ছোড়ার অভিযোগে আহত ১

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা গ্রামে বসতবাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে মারামারি ও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময় গরম পানি ছোড়ার অভিযোগে তিতাশ নামে এক ব্যক্তি শরীরের বিভিন্ন স্থানে ঝলসে আহত হয়েছেন। পরে তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় জয়পুরহাট […]

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে 

রাজবাড়ী প্রতিনিধি যৌতুক নিরোধ আইনের মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে কর্মরত। মঙ্গলবার (২৫ আগস্ট) বালিয়াকান্দি আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক আরিফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা […]

সাধারণ মানুষের সাথে মতবিনিময়ে এম নাসের রহমান

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন। এসময় জনগণ তাদের এলাকার সমস্যা, অভিযোগ, প্রয়োজনীয়তা ও বিভিন্ন পরামর্শ এমপির কাছে তুলে ধরেন। এম নাসের রহমান বলেন, “জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি […]

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকরা নিজ নিজ হিসাব থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন। পাশাপাশি আমানতের মুনাফা থেকে কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও […]

মামলা, হামলার প্রতিবাদে বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির মানববন্ধন

দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের বিভিন্ন মামলা হামলা , চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের হয়রানির প্রতিবাদে আজ দুপুরে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সদরঘাটের পুরাতন ঢাকার নর্থবুক হল রোড, লিয়াকত এভিনিউ ,ভিক্টোরিয়া পার্ক রোড সহ বিভিন্ন এলাকার মটর পার্টস টিউব ও লুব্রিক্যান্ট ব্যবসায়ীরা এই […]

শ্রীমঙ্গলে বাস স্টপেজের দাবিতে মানববন্ধন 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাসের স্টপেজের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনায় ‘হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও ব্যবসায়িক কেন্দ্র। প্রতিদিন এখান থেকে বিপুলসংখ্যক মানুষ শিক্ষা, চিকিৎসা ও ব্যবসার প্রয়োজনে […]

বাউরেস-এর পরিচালক ও সহযোগী পরিচালকের বিদায় সংবর্ধনা

মীরশুয়াইমব ​ময়মনসিংহ প্রতিনিধি:- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) -এর বিদায়ী পরিচালক ও সহযোগী পরিচালকের বিদায় সংবর্ধনা এবং নবনিযুক্ত পরিচালক ও সহযোগী পরিচালক এর বরণ অনুষ্ঠিত হয়েছে। ​ ২৫শে আগস্ট ২০২৬, মঙ্গলবার সকাল ১০.০০টায় বাউরেস সভাকক্ষে এই সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান এর সভাপতিত্বে এবং সহযোগী […]

এবার জোট করতে ইরানকে ডেকেছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নতুন এবং অভাবনীয় মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। সম্প্রতি গঠিত মক্কা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার জন্য ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে। সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের সমন্বয়ে এই শক্তিশালী সামরিক জোট গঠিত হয়। লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মেয়াদিন সম্প্রতি তাদের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। তবে জোটভুক্ত তিন দেশের সরকার বা […]

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আশিকুর রহমান (২২) ও মুজাহিদুল ইসলাম সামিউল (৩০)। নিহত আশিকুর রহমান সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। অপর নিহত সামিউল গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। এ […]

বাগেরহাটে আই এম ই আই পরিবর্তন করে মোবাইল বেচাকেনা চক্রের ৪ সদস্য আটক

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি ‎‎আই এম ই আই(I M E I) পরিবর্তন করে মোবাইল বেচাকেনা চক্রের চার সদস্যকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ। এসময়ে তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে,চুরি, ছিনতাই ও ডাকাতি হওয়া ৫৯ টি IMEI পরিবর্তন করা বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করে। ‎২৫ আগষ্ট মঙ্গলবার সকালে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক […]