মূল অংশে যান

২ হাজার ২০০ বছর পরও পাত্রে তরল পানীয়, অবাক গবেষকেরা

মাটির নিচে প্রায় ২ হাজার ২০০ বছর ধরে পড়ে ছিল একটি ব্রোঞ্জের পাত্র। প্রত্নতাত্ত্বিকেরা সেই পাত্র উদ্ধার করে খুলতেই দেখা যায়, ভেতরে এখনও রয়েছে প্রায় ৩ দশমিক ৭৪ লিটার তরল। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর গবেষকদের ধারণা, এটি প্রাচীনকালের শস্যভিত্তিক অ্যালকোহলযুক্ত পানীয়। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের নিংজিয়া হুই এলাকায় একটি প্রাচীন সমাধি থেকে পাত্রটি উদ্ধার করা হয়। ওই এলাকায় […]

মতলবে জৈনপুর বাস চাপায় অটোবাইকের যাত্রী নিহত, ৪ জন আশঙ্কাজনক

চাঁদপুরের মতলব-গৌরীপুর পেন্নাই সড়কে জৈনপুর পরিবহন বাস চাপায় দাড়িয়ে থাকা অটোবাইক দুমড়ে মুচড়ে যায়। এতে অটোবাইকে থাকা সাদিয়া আক্তার (২৫) নামে মহিলা ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হয়েছে হোসনেয়ারা বেগম(৫০),জিলানী (৩৩),পারভীন (৪২)এবং অটোবাইক চালক ফারুক হোসেন (৪৩)। তাদের প্রত্যেকেই স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আজ শনিবার সকাল আনুমানিক […]

রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রানীশংকৈল উপজেলা পরিষদের সামনে স্থানীয় সচেতন নাগরিক ও উপজেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে গত, ৯ সেপ্টেম্বর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জনাব মজিবুর রহমানের বদলির আদেশ স্থগিত ও […]

শার্শায় যুবদলনেতা শহিদের পদ অব্যাহতির প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ সমাবেশ

যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম শহিদকে পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে শার্শা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন। এসময় উপজেলা পরিষদের সামনে দীর্ঘ ১ ঘণ্টা যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসুচি পালন করে। অবস্থান […]

সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় করা মামলায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী। ঘটনার দুই দিন পর বৃহস্পতিবার রাতে উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে […]

পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন

ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব সাচিং প্রু, এমপি পার্বত্য বৌদ্ধ মিশন (পিবিএম)-এর স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট বৌদ্ধ ধর্মগুরু, সমাজচিন্তক ও মানবহিতৈষী পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মন্ত্রী সাচিং প্রু বলেন, “পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরো ছিলেন ধর্ম, শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ […]

ডেঙ্গু প্রতিরোধে কেন্দুয়ায় পরিচ্ছন্নতা অভিযান

সারাদেশে তিনমাস ব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর বাস্তবায়নের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, তারই অংশ হিসেবে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্থানেও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে প্রধানমন্ত্রীর পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের শুভ উদ্বোধনের পরপরই সরকারের নির্দেশনা […]

যশোরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

যশোরে পুকুরের পানিতে ডুবে হাসান আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জয়ন্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান আলী ওই এলাকার আব্দুল গফফারের ছেলে। স্বজনদের ভাষ্য, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামেন হাসান। একপর্যায়ে তিনি […]

ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের মূর্তি ও ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে আসামিবিহীন কষ্টিপাথরের মূর্তি, প্রাচীন আমলের সামগ্রী ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত প্রায় ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। উদ্ধার করা এসব সামগ্রীর সিজার মূল্য প্রায় ৩৬ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে […]

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মুখপোড়া হনুমানের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৬ নং পুল সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় এ দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় একটি মুখপোড়া হনুমান সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে সিএনজি অটোরিকশা চালক অখিল মালাকার রাস্তার পাশে হনুমানটি পড়ে […]