মূল অংশে যান

অ্যাক্রেডিটেশনের কোনো বিকল্প নেই: আন্তর্জাতিক মানে উন্নয়নের আহ্বান

যশোর অফিস  অ্যাক্রেডিটেশনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, অ্যাক্রেডিটেশন থাকলে দেশের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে যথাযথ মূল্যায়ন পাবেন। পাশাপাশি অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত বিভাগে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহও বাড়বে। আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ও র‌্যাংকিং অর্জনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র উদ্যোগে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অ্যাক্রেডিটেশন […]

মণিরামপুরে ট্রাকচাপায় ইউপি সদস্য নিহত

যশোর অফিস  যশোরের মণিরামপুরে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য ইউনুস আলী (৪৬) নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে মণিরামপুর পৌরশহরের গোহাটা মোড়ে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত ইউনুস আলী উপজেলার ঘুঘুরাইল এলাকার আব্দুল খালেক দফাদারের ছেলে। তিনি উপজেলার […]

বেনাপোলে মাদক মামলায় মহসিনের যাবজ্জীবন

যশোর অফিস যশোরের বেনাপোলে ১০০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় মহসিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) যশোরের অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক শাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মহসিন বেনাপোলের ভবেরবেড় […]

মুন্সীগঞ্জে নিম্নমানের পুরনো ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

শহিদ শেখ পাখি, মুন্সিগঞ্জ প্রতিনিধি  মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ডালু চেয়ারম্যানের বাড়ি থেকে দক্ষিণ রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১ হাজার ২৫০ মিটার রাস্তা নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের ও পুরনো ইট-সুরকি দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা নির্মাণকাজে ব্যবহৃত ইট ও সুরকির মান অত্যন্ত নিম্নমানের। স্থানীয়রা হাতে […]

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে একটি দোতলা ও একটি একতলা গোলাপি বাস দিয়ে কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত এ সেবা দেওয়া হবে। ১৮ আগষ্ট মঙ্গলবার , ঢাকার তেজগাঁওয়ে বিআরটিসি ডিপো থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী […]

যশোরে ২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার  মঙ্গলবার (১৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা হতে ০১জন আসামীসহ ৩৫০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বার, ০১টি বাটন মোবাইল এবং নগদ ১১,৬০০/-টাকা আটক করে। আটককৃত ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বার গুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে […]

যানজট-মাদক নিয়ে সোনাতলা প্রশাসনের সভায় উদ্বেগ, সমাধানে গুরুত্বারোপ

রেজাউল করিম মানিক,সোনাতলা প্রতিনিধ:- বগুড়ার সোনাতলায় আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ই আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় পৌর শহরের যানজট,মাদক নিয়ন্ত্রণ, ট্রান্সফরমার চুরি,লোডশেডিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। সভায় বক্তব্য দেন […]

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভেকেট ইউনুছ আলী আকন্দ। সোমবার (১৭ […]

বাকৃবিতে অবসরপ্রাপ্তদের পেনশন ও ভাতা ব্যবস্থা সহজীকরণে সুপারিশ

মীর শুয়াইব ময়মনসিংহ প্রতিনিধি:- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবসরগ্রহণকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক পেনশন, উৎসব ভাতা ও বাংলা নববর্ষ ভাতা প্রদান সহজীকরণের লক্ষ্যে গঠিত কমিটির রিপোর্ট ও সুপারিশ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬ ) মাননীয় ভাইস-চ্যান্সেলরের নিকট হস্তান্তর করা হয়েছে। গত ২৭ মে ২০২৫ মাননীয় ভাইস-চ্যান্সেলর এর আদেশমূলে বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো: […]

বর্ণিল আয়োজনে বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মীর শুয়াইব ময়মনসিংহ প্রতিনিধি:- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর ৬৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস-২০২৬ উদযাপন কমিটি’র আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের অফিস ও আবাসিক হলসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০: ০০ টায় প্রশাসনিক ভবন সংলগ্ন চত্বর থেকে আনন্দ […]