মূল অংশে যান

নারীদের জন্য চালু পিংক বাসে বলাকা বাসের ধাক্কা

রাজধানীতে চালু হওয়ার প্রথম দিনেই দুর্ঘটনার শিকার হলো ‘পিংক বাস’। মঙ্গলবার (১৮ আগস্ট) নারীদের জন্য চালু করা বাসটিতে ধাক্কা দেয় বলাকা পরিবহনের একটি বাস। এ ঘটনায় বলাকা বাসটিকে জরিমানা করেছে পুলিশ। জানা গেছে, পিংক বাসটি সড়কে চলাচল শুরু করার পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি […]

বেনীপুর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ পাঁচজন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ।  বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। পরে জীবননগর শহর এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তাদের মধ্যে চারজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন। আটক […]

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড হিসেবে দাবি করে এক নজিরবিহীন উত্তাপ ছড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি সংশোধিত মানচিত্র প্রকাশ করেন তিনি, যেখানে আন্তর্জাতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এই প্রণালিকে সরাসরি ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই চরম উসকানিমূলক পদক্ষেপের পরপরই ট্রাম্প ঘোষণা […]

ইলিশ নিয়ে সুখবর

চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের আমদানি বাড়তে শুরু করায় কিছুটা কমেছে দাম। কয়েকদিন আগেও যে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৩ হাজার ২০০ টাকায়, বর্তমানে তা বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। ভরা মৌসুমে ইলিশের সরবরাহ আরও বাড়লে দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে চাঁদপুর […]

বাগেরহাটে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি ‎ নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে বাগেরহাটে বর্নাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে । ‎ ১৯ আগষ্ট বুধবার সকালে জেলা পরিসংখ্যান অফিস এর আয়োজনে জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে বেলুন উড়িয়ে রেলির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। ‎ জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ রাসিউল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে রেলিতে […]

চন্দ্রঘোনায় ১০১ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

মিন্টু কান্তি নাথ, রাজস্থলী প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও উদ্ধার করা হয়। চন্দ্রঘোনা থানার ওসি এম শাকের  আহমেদ জানান, মঙ্গলবার (১৮ আগস্ট)   রাত  সাড়ে ৮টার দিকে চন্দ্রঘোনা থানা এলাকার আওতাধীন রাজস্থলী উপজেলার  বাঙালহালিয়া বাজারের […]

রানীশংকৈলে মাদকের বড় চালান জব্দ, গ্রেপ্তার ২

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকাসহ দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাজোর কোনাপাড়া গ্রামে ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা। এ সময় ৬১৩ পিস […]

নওগাঁর মান্দায় মসজিদে ধারালো হাসুয়ার আঘাতে আহত মামুনের মৃত্যু

নওগাঁর মান্দায় মসজিদের ভেতরে হাসুয়ার আঘাতে গুরুতর আহত মামুনুর রশিদ (মামুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১৫ আগস্ট ফজরের নামাজের সময় উপজেলার শামুকখোল গ্রামের একটি মসজিদের ভেতরে দুর্বৃত্তের হামলায় মামুনুর রশিদ গুরুতর আহত হন। পরে […]

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ই আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে উপজেলার বিরাহিমপুর এলাকার জোড়াপুল সংলগ্ন গলিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর […]

অভয়নগরে ছিনতাই হওয়া মোটরসাইকেল নিয়ে সংবাদ সম্মেলন

যশোর অফিস: যশোরের অভয়নগরে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারের পরও তা ভুক্তভোগীকে বুঝিয়ে না দিয়ে অভিযুক্তদের সঙ্গে মীমাংসার জন্য চাপ ও হয়রানির অভিযোগ উঠেছে থানার ওসি নুরুজ্জামান ও এসআই বিনয়ের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে (১৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার মো. আল মামুন। তিনি জানান, গত ২৯ জুন স্ত্রীকে নিয়ে […]