মূল অংশে যান

কী প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারতে আছেন, তথ্য নেই বাংলাদেশের কাছে

ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে বা কী প্রক্রিয়ায় সেখানে আছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশের কাছে নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেছেন, শেখ হাসিনা বিচার প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত। তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ […]

বাংলাদেশে আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট আমলে নিচ্ছি না

বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে […]

ধীরে ধীরে মধ্যপ্রাচ্য একত্র হচ্ছে, সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি নিয়ে বললেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ ও সংঘাতের উত্তাপ বাড়ছে, তখন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নিরাপত্তা সহযোগিতার নতুন উদ্যোগে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৬ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিন দেশের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানান তিনি। ট্রাম্প বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শেষ পর্যন্ত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর […]

বিষ দিয়ে ৫০০ পাখি হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গার দর্শনায় ধানক্ষেতে বিষ দিয়ে পাঁচ শতাধিক পাখি হত্যার দায়ে রাজন (২৫) নামের এক যুবককে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার শর্তে তার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ […]

জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখা মিলল ৪০০ বছরের প্রাচীন মসজিদ

নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা শাহী জামে মসজিদ কয়েক শতাব্দীর ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয়দের কাছে ‘গায়েবি মসজিদ’ নামে পরিচিত এই প্রাচীন স্থাপনাটিতে এখনো মুঘল আমলের স্থাপত্যশৈলীর ছাপ স্পষ্ট। তিনটি বড় গম্বুজ, পুরু দেয়াল, নকশাখচিত প্রবেশদ্বার ও পুরোনো মেহরাবের কারুকাজ মসজিদটির ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরে। চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা গ্রামে অবস্থিত মসজিদটি নাটোর জেলা শহর […]

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.০। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। ঢাকা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির […]

জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের রহস্য উদঘাটন, চট্টগ্রামে গ্রেপ্তার ৪

চট্টগ্রাম প্রতিনিধি: বিদেশগামী নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স প্রদানের নামে প্রতারণা, সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতি, সরকারি নথির আদলে জাল সনদ তৈরি এবং নকল ওয়েবসাইট ও QR কোড ব্যবহার করে প্রতারণার মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপতৎপরতায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে জেলা বিশেষ শাখা (ডিএসবি) ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে। […]

ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি ফরিদপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে পাঁচটি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুঠিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে […]

বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল পাট-মুদিখানা-ফার্মেসি

রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাটের গোডাউন, মুদিখানার দোকান, দুটি ফার্মেসি, একটি ধান ভাঙানো মিলঘর ও একটি ইলেকট্রনিকস দোকানের কিছু অংশ পুড়ে গেছে। আগুনে গোডাউনে মজুত থাকা বিপুল পরিমাণ পাট সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে বহরপুর বাজারে এ অগ্নিকাণ্ডের […]

স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর সাথে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ছিটকে পড়ে শিউলি তাঁতি (৩৪) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার কালিঘাট ইউনিয়নের কালিঘাট চা-বাগানের স্টিলব্রিজ এলাকায় হৃদয়বিদারক এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিউলি তাঁতি শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়নের কেজুরিছড়া চা-বাগানের বাসিন্দা। তাঁর বাবার বাড়ি কালিঘাট চা-বাগানে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রের […]