মূল অংশে যান

হামাগুড়ি দিয়ে হাতের উপর ভর করে চলা মনা বেগমের এইচএসসিতে জয়

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: হাতের ওপর ভর করে দেড় কি:মি: পথ পাড়ি দিয়ে এইচএসসি পরীক্ষায় জয়! মৌলভীবাজারের অদম্য মনা বেগম। জন্ম থেকেই বাঁ হাত ও বাঁ পায়ে শক্তি নেই, নিজের পায়ে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়েছেন জন্মলগ্নেই। তবুও বুকভরা স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে হাতের ওপর ভর দিয়ে প্রতিদিন প্রায় দেড় কি:মি: পথ পাড়ি দিয়ে […]

চোর সন্দেহে যুবক হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, প্রধান আসামিসহ আটক ৫

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে মারধরের ঘটনায় বাদশা মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যুর রহস্য উদঘাটন করেছে পুলিশ। মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামিসহ পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনার নেতৃত্বদানকারী পলাতক আসামি শান্তকে নওগাঁ ও বগুড়া জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। […]

যশোরে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর মামলায় আরও ২ আসামি আটক

যশোর প্রতিনিধি  যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের মামলায় জিল্লুর রহমান ও মিকাইল হোসেন নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার অভিযান চালিয়ে তাদের আটক করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জেল হোসেন। গত ২৪ জুন দায়ের করা মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সাবেক কাউন্সিলর হাজী সুমনসহ ৩৯ […]

শার্শায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১

যশোর অফিস যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি সুমন হোসেন (২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন হোসেন বেলতলা কাশিপুর এলাকার আব্দুল বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়,বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি ধারার মামলার তদন্তে আসামি হিসেবে সুমনকে গ্রেপ্তার করা […]

এস এম সুলতানের জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী

যশোর অফিস  বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস. এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এস. এম সুলতান ফাইন আর্ট কলেজে তিনদিন ব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। কলেজের স্থায়ী গ্যালারীতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পী মাহবুব জামিল শামীম। এসময় সম্মানিত অতিথি ছিলেন শিল্পী মফিজুর রহমান রুন্নু। কলেজের অধ্যক্ষ মো. শামীম ইকবালের সভাপতিত্বে […]

ঝিকরগাছায় জমি দখলের অভিযোগ, ওসি অপসারণের দাবি

যশোর অফিস যশোরের ঝিকরগাছায় জমি জবরদখল, হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়াকে অপসারণ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন কলেজছাত্রী জান্নাতুন নাহার মোহনা। তিনি অভিযোগ করেন, ওসির ইন্ধন ও সহযোগিতায় বারবাকপুর […]

খুলনার ফখরুল হত্যা, প্রধান অভিযুক্ত ‘কাটাপ্পা’ র‍্যাবের হাতে গ্রেপ্তার

যশোর অফিস  খুলনার রূপসায় ইটভাটায় চাঞ্চল্যকর ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও শুটার ইব্রাহিম ওরফে ‘কাটাপ্পা’ (৩৪)কে গ্রেফতার করেছে র‍্যাব-৬ রোববার (১৬ আগস্ট) রাত ৩টার দিকে র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানি ও সিপিসি-৩ যশোর ক্যাম্পের যৌথ দল যশোর সদর থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র‍্যাব জানায়, গত ১২ আগস্ট রাতে রূপসার ‘মেসার্স […]

যশোরে মৎস্য খাত সম্প্রসারণের আহ্বান

যশোর অফিস রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। পরে বর্ণাঢ্য র‌্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় খোকন বলেন, […]

কেন্দুয়ার মেধাবী শিক্ষার্থী সুমাইয়ার দায়িত্ব নিলেন এমপি হিলালী

রুকন উদ্দিন: নেত্রকোণা দেশবরেণ্য নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের নিজহাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ২০২৬ ব্যাচের মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আক্তার জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। সুমাইয়া আক্তার নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের দরিদ্র কৃষক সাইফুল ইসলাম ও গৃহিণী আকলিমা আক্তারের কন্যা। চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৩৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮টি জিপিএ-৫ সহ […]

নিজামপুর ইউপি নির্বাচনে জনগণের আস্থা রাজা

স্টাফ রিপোর্টার, রাহাত হোসেন  যশোরের শার্শা উপজেলায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে সমগ্র এলাকা জুড়ে। হাট-বাজার, চায়ের দোকান কিংবা পাড়া-মহল্লা—সর্বত্রই এখন একটাই আলোচনা, কে হচ্ছেন ১১নং নিজামপুর ইউনিয়ন পরিষদের আগামী দিনের কান্ডারী? তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয়দের মুখ থেকে জোরেশোরে যার নামটি উঠে আসছে, তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, ফ্যাসিস্ট বিরোধী রাজপথের লড়াকু যোদ্ধা, […]