মূল অংশে যান

রাজস্থলী -রাঙ্গামাটি রুটে চালু হলো নতুন পিক-আপ সার্ভিসঃ যাএীসেবায় নতুুন দিগন্ত 

মিন্টু কান্তি নাথ, রাজস্থলী প্রতিনিধি (রাঙ্গামাটি) রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে জেলা সদরে যাতায়াত সহজ ও আরামদায়ক করতে চালু হলো নিয়মিত পিক-আপ সার্ভিস। ‘রাঙ্গামাটি জেলা কার, মাইক্রো ও পিক-আপ জীপ গাড়ী মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’-এর উদ্যোগে এই সেবা চালু করা হয়েছে। ​শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টায় রাজস্থলী উপজেলা টিকেট কাউন্টার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা […]

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উভয় পাশে ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় বিলের ঘাট এলাকায় জেলা পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের […]

চলতি বছরে স্থানীয় সরকার সকল নির্বাচন; শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: চলতি বছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ-এই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১৪ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান। মীর শাহে আলম বলেন, […]

যশোরে একই পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

শহিদ জয়, যশোর   যশোরের বাঘারপাড়ায় একই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১ টার দিকে  দিকে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় ইকরাম মোল্যার পুকুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলো জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা আক্তার (১০) এবং নিছার আলী দুই মেয়ে লামিয়া […]

পুলিশের ৪৯ ইন্সপেক্টরকে একযোগে বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের ৪৯ জন পরিদর্শককে (নিরস্ত্র) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, তারা বিধি অনুযায়ী প্রাপ্য সুবিধা পাবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। ৭ সহকারী পুলিশ সুপারকেও (এএসপি) বাধ্যতামূলক অবসর এদিকে, র‌্যাবসহ বিভিন্ন স্থানে […]

ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক 

ভারতের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা ও নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিতে আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিয়েছেন বিশিষ্ট পরিবেশ ও সামাজিক অধিকারকর্মী সোনম ওয়াংচুক। তিনি সতর্ক করে বলেছেন, দেশকে সঠিক পথে পরিচালিত করতে হলে এবং ২০৪৭ সালের মধ্যে বিশ্ব দরবারে সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে হলে বর্তমান রাজনৈতিক ব্যবস্থার মৌলিক সংস্কার জরুরি। স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রকাশিত […]

চট্টগ্রামে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের ট্যাঙ্কার থেকে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।  শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় কাজ চলাকালীন সময়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তিন শ্রমিকের […]

চুরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক

পিরোজপুর প্রতিনিধি পিরোজপুরের নেছারাবাদে প্রবাসীর বাড়িতে চুরির সময় স্থানীয়দের হাতে নাঈম (২৫) নামে এক ছাত্রলীগ নেতা আটক হয়েছেন। আটকের আগে ওই যুবকের ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রী, মেয়ে ও এক প্রতিবেশীসহ তিনজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে স্বরূপকাঠী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ […]

চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।  শুক্রবার (১৪ আগস্ট) ভোরে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে […]

রাজবাড়ীর পাংশায় মাকে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে! 

রাজবাড়ী প্রতিনিধি :  রাজবাড়ীর পাংশায় নেশাগ্রস্ত ছেলের হাতে মাকে হত্যার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা খাতুন (৪৫) পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের জাবেদ বিশ্বাসের স্ত্রী। আজ শুক্রবার (১৪ আগষ্ট) সকালে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাটাখোলা এলাকা থেকে নিহত তারা খাতুনের মরদেহ উদ্ধার […]