মূল অংশে যান

দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম প্রতিনিধি: চোখে পৃথিবীর আলো দেখতে পান না আকাশ দাস। কিন্তু থেমে নেই তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন। অন্য শিক্ষার্থীরা বইয়ের পাতায় চোখ রেখে যে পাঠ পড়েন, আকাশ সেই পাঠ শোনেন প্রযুক্তির সহায়তায়। ক্লাসের লেকচার রেকর্ড করা, স্ক্রিন রিডারের মাধ্যমে পাঠ্যবিষয় শোনা কিংবা প্রয়োজনীয় বই ও গবেষণাপত্র খোঁজা—পড়াশোনায় প্রযুক্তিই তাঁর অন্যতম ভরসা। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতায় প্রয়োজনীয় […]

যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন কাটার সময় নারী আটক

যশোর অফিস  যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের গলার স্বর্ণের চেইন কাটার সময় নিলুফা (২১) নামে এক নারীকে হাতেনাতে আটক করেছে হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে। আটক নিলুফা হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হাঢুড়া গ্রামের বাসিন্দা। জানা যায়, সুফিয়া (৫৬) […]

চৌগাছায় ইজারা নিয়ে বিরোধের অবসান, কাঁচাবাজার চালু

যশোর অফিস  ইজারা আদায় নিয়ে সৃষ্ট বিরোধের কারণে সাময়িক বন্ধ থাকা যশোরের চৌগাছা পৌরসভার কাঁচাবাজার ও মাছের আড়ৎ আবার চালু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ইজারাদার ও ব্যবসায়ী নেতাদের মধ্যে আলোচনা শেষে বাজারের কার্যক্রম স্বাভাবিক হয়। জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইজারাদার প্রতি কেজি মাছ ও বিভিন্ন পণ্যে এক […]

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

যশোর অফিস  যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে একজনকে আটক করেছে বিজিবি। এ সময় ভারতীয় ১৬ পিস ইয়াবা, ৬২টি শাড়ি, ৩টি কম্বল, ১১ প্যাকেট ফুসকা, ১৮টি ওষুধ ও ২৯০টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)–এর কাশিপুর ও […]

ফিদেল কাস্ত্রোর শততম জন্মদিনে যশোরে আলোচনা সভা

যশোর অফিস  কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর শততম জন্মদিন উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে বিবর্তন মঞ্চে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ, যশোর জেলা শাখার উদ্যোগে এ সভা হয়। হারুন অর রশিদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মুস্তাফিজুর রহমান কবির। এতে ফিদেল কাস্ত্রোর রাজনৈতিক জীবন, কিউবার বিপ্লব, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম ও সমাজতান্ত্রিক […]

জামিনের ভোগান্তি কমাতে ঠাকুরগাঁওয়ে চালু হলো ”ই-বেইল বন্ড” ব্যবস্থা 

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: জামিন প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে ঠাকুরগাঁওয়ে চালু হয়েছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা। প্রচলিত পদ্ধতিতে কাগজে জামিননামা (বেইল বন্ড) দাখিলের পরিবর্তে এখন ডিজিটাল পদ্ধতিতে জামিনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এতে বিচারপ্রার্থী, আইনজীবী ও কারা কর্তৃপক্ষের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বৃহস্পতিবার (১৩ […]

যশোরে জমি বিরোধের জেরে জুয়েল হত্যা, চাচার যাবজ্জীবন

শহিদ জয়, যশোর  যশোরের ঝিকরগাছায় জমিজমা নিয়ে বিরোধের জেরে জুয়েল মোড়ল হত্যা মামলায় তাঁর চাচা আব্দুল মান্নান মান্নুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় মান্নানের ছেলে আলম হোসেনকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক […]

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ী মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পলাশ প্রামাণিক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট)  বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী – বালিয়াকান্দি সড়কের মাটিপাড়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ রাজবাড়ী সদর উপজেলার বাগমারা গ্রামের আরজু প্রামানিকের ছেলে। জানাগেছে, রাজবাড়ী – বালিয়াকান্দি ব্রীজ এলাকায় বাস – মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ […]

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিক্ষক-কলেজছাত্রসহ নিহত ৩

  শহিদ জয়, যশোর  যশোরে গত ২৪ ঘন্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী, এক শিক্ষক ও এক কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া ঘুনি এলাকায় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় নুরজাহান বেগম (৫০) নামে এক নারী নিহত […]

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ২২ কেজি ওজনের ধাতিনা ‎ভোল মাছ, যত টাকায় বিক্রি

সোহেল রানা বাবু, ‎বাগেরহাট প্রতিনিধি ‎                              ‎বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ‘ধাতিনা ভোল’ মাছ বাগেরহাটে ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি হওয়া মাছটির প্রতি কেজির দাম পড়েছে প্রায় ১৩ হাজার ৮৮৭ টাকা। ‎ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্র কেবি বাজারে মিরাজ […]